Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

“আমি যেন না শুনি আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করছেন”: লালমনিরহাটে কঠোর হুঁশিয়ারি দিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:02 pm, Saturday, 21 February 2026
  • 101 বার পড়া হয়েছে

চঞ্চল,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমি যেন না শুনি আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করছেন। যদি এমন কিছু ঘটে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারা ভোট দিয়েছে আর কারা দেয়নি, এই বিভাজন আপনারা করবেন না। মনে রাখবেন, এলাকার সকলেই আমাকে ভোট দিয়েছে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।

আসছে ‘ফ্যামিলি কার্ড’ ও নতুন উদ্যোগ:
দরিদ্র মানুষের জন্য সুখবর দিয়ে মন্ত্রী বলেন, “আসন্ন ঈদুল ফিতরের আগেই আমরা ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।” এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি সহায়তা সরাসরি প্রকৃত মানুষের কাছে পৌঁছানো হবে।

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছের মহাপরিকল্পনা:
দুর্যোগ মোকাবিলায় পরিবেশের ভারসাম্যের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “সরকার সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।”

১৮০ দিনের বিশেষ প্যাকেজ ও উন্নয়ন:
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এলাকার উন্নয়নে তিনি বলেন, “শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে এই কাজ করবে।”

জনগণের উদ্দেশ্যে তাদের ‘দুলু ভাই’:
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতদিন আপনারা আমাকে পাহারা দিয়েছেন, আগলে রেখেছেন; এখন থেকে আমি আপনাদের দেখব।”

বাজার নিয়ন্ত্রণ ও রমজানের প্রস্তুতি:
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জিরো টলারেন্স হুঁশিয়ারি দেন।

শুভেচ্ছা বিনিময় ও রাষ্ট্রীয় সম্মান:
এর আগে দুপুরে মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজার হাজার মানুষ তাঁকে শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি পর্যায়ক্রমে তিস্তা বাসস্ট্যান্ড, মোস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ী, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে পৃথক পথসভায় অংশ নেন। পরে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা তাঁকে বরণ করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার

“আমি যেন না শুনি আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করছেন”: লালমনিরহাটে কঠোর হুঁশিয়ারি দিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 12:57:02 pm, Saturday, 21 February 2026