Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫

  • Reporter Name
  • আপডেট সময় : 02:44:23 pm, Friday, 20 February 2026
  • 5 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা জমাদ্দার স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পৌনে ৫ টায় জাজিরা উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দি আন্ডারপাসের উপর ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজের গাতী এলাকার সরদার বাড়ির বাসিন্দা। তার পিতা বাহারুল সরদার এবং মাতা হোসনে আরা বেগম।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহন নামের একটি বাস জমাদ্দার স্ট্যান্ডে আন্ডারপাসের উপরে এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী উঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস নামের অপর একটি বাস সজোরে পেছন থেকে খান পরিবহন বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

নাওডোবা এলাকার একাধিক ব্যক্তি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ম অমান্য করে যাত্রী ওঠানামা করানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া বাস ড্রাইভারগুলো বেশি টাকা আয় করারা নেশায় যেখানে সেখানে বাস থামিয়ে লোকজন উঠায়, এই কারনে এর আগেও এই যায়গাতেই অনেক দুর্ঘটনা ঘটেছে।

তারা আরোও বলেন, আন্ডারপাসের উপর বাস থামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শাহ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫

আপডেট সময় : 02:44:23 pm, Friday, 20 February 2026