Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:02:18 pm, Wednesday, 18 February 2026
  • 111 বার পড়া হয়েছে
মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:
সার্ভিস বাংলাদেশের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের তালুকদার আব্দুল খালেক সড়ক (সাবেক বিএলএস) চত্বরে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও অসচ্ছল শিক্ষার্থীদের কেউ তার সমস্যা কথা গোপনে জানালে তাকেও সহায়তা করা হয়।
সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আল আমিন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, নিজাম উদ্দিন, রাফিয়া জাহান মিশু, হাফেজ হোসাইন, শাকিল,ডলার, মাসুদ,সাকিব ও অন্যন্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান। অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়।
তিনি আরও বলেন, এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি কর্তব্য। সে জন্য সংগঠন থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করি। এই উদ্যোগ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শিক্ষাজীবন থেকে যেন মানবিক কাজগুলো করতে আরও আগ্রহী ও উৎসাহিত হয়।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকে আমাদের এই ইফতার আয়োজন। রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। রামজানকে ঘিরে সমাজে নানা পরিবর্তন লক্ষ করা যায়। সারা দিন রোজা রাখার পর গরিব অসহায় মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার ব্যাপরটা অত্যন্ত ভাগ্যের ও সাওয়াবের কাজ। এসব মানবতা ও সহযোগিতামূলক কাজে ছাত্রাবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে ধীরে ধীরে তা সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আমাদের এ ধরণের সকল ভালো কাজ অব্যাহত থাকবে।
এ সময় মোংলা পৌর এলাকার ৯ টি ওয়ার্ড সার্ভিস বাংলাদেশ’র প্রতিনিধির মাধ্যমে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রীর উপহার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচী আরো বড় পরিসরে করা হবে বলে জানান সংগঠনের নের্তৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ

আপডেট সময় : 06:02:18 pm, Wednesday, 18 February 2026