Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

শরীয়তপুরে মাছ চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:20:25 pm, Monday, 16 February 2026
  • 22 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩৫) নামের এক যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ডামুড্যার কনেশ্বরের ইকুরি এলাকায় শাহীন মাদবরের মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেলিম পাইক। এ সময় ঘেরের কর্মচারীরা তাকে ‘মাছ চোর’ সন্দেহে ধাওয়া করে ধরে ফেলে। প্রথমে তাকে পানিতে চুবিয়ে পাড়ে আনা হয় এবং সেখানে এক দফা মারধর করা হয়।

পরবর্তীতে ঘেরের মালিক শাহীন মাদবর ঘটনাস্থলে পৌঁছে সেলিমের হাত বেঁধে মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে তার পায়ে একের পর এক আঘাত করতে থাকেন। ভিডিওতে দেখা যায়, সেলিম নিজেকে নির্দোষ দাবি করে ‘বাবারে বাবারে’ বলে চিৎকার করলেও হামলাকারীদের মন গলেনি। নির্যাতনের একপর্যায়ে সেলিমের ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের চাপের মুখে অভিযুক্তরা তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

আরেকটি ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তার হাত রশি দিয়ে বেঁধে নিচে ফেলা রাখা হয়েছে। মাছের ঘেরের মালিক শাহিন মাদবর মোটা একটি বাঁশের লাঠি দিয়ে সেলিমকে দুই পায়ে সজোরে পিটাচ্ছেন। আর তিন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এসময় সেলিম চিৎকার করে কাতর আর্জি জানাচ্ছেন।

আহত সেলিম পাইক জানান, তিনি মাছ চুরির বিষয়ে কিছুই জানেন না। ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ধরে এই বর্বরতা চালানো হয়েছে।
সেলিমের ভাই জয়নাল আবেদীন বলেন, সেলিম কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী এবং অত্যন্ত গরীব। সে যদি চুরি করত তবে তার কাছে মাছ পাওয়া যেত। কোনো প্রমাণ ছাড়াই তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে।

নির্যাতনের বিষয়ে জানতে চাইলে ঘের মালিক শাহীন মাদবর মারধরের কথা স্বীকার করে বলেন, আমার ঘেরের মাছ চুরি হওয়ায় জিদের বশে তাকে মারধর করে ফেলেছি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুরের সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান এই ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন জানান, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

শরীয়তপুরে মাছ চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

আপডেট সময় : 08:20:25 pm, Monday, 16 February 2026