Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:33:06 pm, Wednesday, 11 February 2026
  • 199 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম, নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি, অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা এবং বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম সংসদীয় আসন নং-০৯ এর ভোট কেন্দ্র মহিলা কলেজ, চট্টগ্রাম প্রাঙ্গনে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় করেন।

১১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২ টায়, র‌্যাব-৭, চট্টগ্রাম অধিনায়ক ব্রিফিংয়ে জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে কেন্দ্র করে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে র‍্যাব-৭, চট্টগ্রাম। নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে র‍্যাব-৭, চট্টগ্রাম এর আওতাধীন ০৪টি জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক র‍্যাব-৭, চট্টগ্রাম এর আওতাধীন ০৪টি জেলার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গুলোতে মোট ৫০টি টহল দল, একটি ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। র‍্যাবের এই টহল আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ গুলোতে বসানো হচ্ছে চেকপোস্ট। যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। নির্বাচনকে ঘিরে কোন প্রকার নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। এরই আলোকে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনে মোতায়েনকৃত অন্যান্য সকল বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে যেন কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ না পায় সে ব্যাপারে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারিসহ বিশেষ টহল ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭, চট্টগ্রাম এর আওতাধীন নির্বাচনী এলাকা গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম। এখানে জেলা ও মহানগরী মিলিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। র‍্যাব-৭, চট্টগ্রাম গুরুত্বপূ্র্ণ এই নির্বাচনী এলাকা গুলোর ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি টহল টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এসময় অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রামে জনসাধারণকে জড়তা ও ভীতিমুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সঠিক নেতৃত্ব নির্বাচনের বার্তা প্রদান করেন। এছাড়াও যে কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ না পায় সে ব্যাপারে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারিসহ বিশেষ টহল ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে ঘিরে যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান নিশ্চিতকল্পে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সর্বোচ্চ সচেষ্টতা অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন

আপডেট সময় : 02:33:06 pm, Wednesday, 11 February 2026