Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ,পাল্টাপাল্টি মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:46 pm, Monday, 20 December 2021
  • 236 বার পড়া হয়েছে

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ,পাল্টাপাল্টি মানববন্ধন

নোায়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী সদরের ২০নং আন্ডারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ ডিসেম্বর) ভোর রাতের দিকেআন্ডারচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে একই দিন দুপুরে চৌরাস্তা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা।

নৌকার প্রার্থী আব্দুর রব বলেন, আমি দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আসার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কিত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আলী হায়দার বকশির লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি বলেন, চৌরাস্তা বাজারে আমি যখন আমার নির্বাচনী অফিস করতে একটি ঘরের জন্য যাই, তখন কেউ আমাকে একটি ঘর দেয়নি। কারণ চৌরাস্তা বাজারের সকল মানুষ বকশি বাহিনীর কাছে জিম্মি। পরে আমি বাজারের খালি জায়গায় একটি অস্থায়ী ঘর করে নির্বাচনী অফিস দিই। গতরাতে বকশি বাহিনীর সন্ত্রাসীরা আমার নির্বাচনী অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অফিসে আগুন দেওয়ার বিচারসহ ইউনিয়নের ৭ ও ৪ নম্বর কেন্দ্রে বাড়তি নিরাপত্তার দাবি জানান এই প্রার্থী।

চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রব জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আবদুর রব চৌরাস্তা বাজারে খোলা জায়গায় তাবু দিয়ে নৌকা প্রতীকের কয়েকটা পোস্টার লাগায়। আবদুর রব পরিকল্পিতভাবে তার লোকজন দিয়ে গত রাতে অন্ধকারে ওই তাবু এবং পোস্টারে আগুন লাগিয়ে আমি এবং আমার কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তদন্তপূর্বক এই ঘটনার বিচার দাবি করছি।

এদিকে আনারস প্রতীকের প্রার্থী ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার করায় নৌকার প্রার্থী আবদুর রবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দুপুরে চৌরাস্তা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, নৌকার প্রার্থী তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়টি আমাকে অবহিত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ,পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট সময় : 07:05:46 pm, Monday, 20 December 2021