Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

রাজাপুরে নির্বাচনী প্রচারনা করায় জামায়াতের কর্মীকে পিটিয়ে আহতর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:56 pm, Wednesday, 28 January 2026
  • 100 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারনা করায় জামায়াতে ইসলামীর আব্দুল করিম সিকদার নামে এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুর (সারে চার আনি) ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত জামায়াতের কর্মী আব্দুল করিম সিকদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঘটনা শুনে হাসপাতালে আহত জামায়াতের কর্মীকে দেখতে আসেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক। এসময় তিনি বলেন, চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। কিন্তু পরাজয় হবে—এই আশঙ্কায় আজ তারা আমার দলের কর্মীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে। দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয় আমি প্রশাসন সহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ নির্বাচন কমিশনে যারা দায়িত্ব আছেন আমার ঝালকাঠি-১ আসন অনেক বিষয়ে আলোচিত এবং সমালোচিত এই আসন টার পেছনে যদি আপনারা এখনি নজর না দেন তাহলে আমরা এই নির্বাচনকে অবশ্যই মনে করব একটি পাতানো ষড়যন্ত্রমূলক নির্বাচন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী রক্ত দিয়ে তৈরি আমাদের একজন কর্মীর রক্ত যেহেতু ঝড়েছে তাহলে সেই রক্তের ওপার ভিত্তি করে বাংলাদেশের সকল চাঁদাবাজ সন্ত্রাস লুটেরা হয়নাদের কবর রচিত করা হবে। তারা এখান থেকে অবশ্যই তাদের মাশুল পাবে এবং সেটা পাবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। আজকে এই রক্ত ঝরা দিয়ে প্রমাণিত হয় বিএনপি রাজাপুর কাঁঠালিয়ায় পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে। না হয় তারা আমাদের নিয়ে আবোল তাবোল বলা শুরু করেছে এমনকি রক্ত ঝরিয়েছে। আমরা কারো উপরে একটা টোকা পর্যন্ত মারিনা তাহলে বিএনপি জামাত ইসলামের কর্মীর উপর এই হামলার দুঃসাহস কেমনে পেল। আমি প্রশাসনকে বলবো এই রাতের মধ্যে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে নইলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বাচ্চু হাওলাদার বলেন, আব্দুল করিম তার দূরসম্পর্কের আত্মীয়। প্রায় ৩–৪ বছর আগে তার কাছে ১ হাজার ৮০০ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন তাকে এলাকায় না দেখায় টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তবে বড় ধরনের মারধর বা জখমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।পাশাপাশি ড. ফয়জুল হকের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন বাচ্চু হাওলাদার।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

রাজাপুরে নির্বাচনী প্রচারনা করায় জামায়াতের কর্মীকে পিটিয়ে আহতর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : 07:58:56 pm, Wednesday, 28 January 2026