Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:40:33 pm, Tuesday, 20 January 2026
  • 43 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেলা জামায়াতে ইসলামি ও জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে বলে তারা আশাবাদী। অতীতের দমন-পীড়ন ও একদলীয় রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠাই এই জোটের মূল লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা ধারণ করেই তারা রাষ্ট্র গঠনের অংশীদার হতে চান।
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করাই আগামী দিনের রাজনীতির প্রধান অঙ্গীকার। ক্ষমতার কেন্দ্রে সীমাবদ্ধ না থেকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় ১০ দলীয় জোট। রাষ্ট্র পরিচালনায় মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে জোটভুক্ত দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় বক্তব্যে এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন বলেন,
“আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিম ভাইকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি নিজে মাঠে থাকবো এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িপাল্লার পক্ষে কাজ করবো, ভোট চাইবো। জোটকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করাই এখন আমাদের দায়িত্ব। আমরা ভিন্ন ভিন্ন দল থেকে এলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

আপডেট সময় : 09:40:33 pm, Tuesday, 20 January 2026