Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য আদালত প্রাঙ্গণে ধ্বংস ১৮ লক্ষ ইয়াবা, বাজারমূল্য ৫৪ কোটিরও বেশি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:26:09 pm, Thursday, 8 January 2026
  • 162 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত ইয়াবার মোট সংখ্যা ১৮ লক্ষ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের তত্ত্বাবধানে এই মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী এসব ইয়াবা উদ্ধার করে এবং মামলার আলামত হিসেবে আদালতের জিম্মায় সংরক্ষণ করে রেখেছিল। আদালতের চূড়ান্ত আদেশ পাওয়ার পর পরিবেশবান্ধব ও সরকার নির্ধারিত নিয়ম অনুসরণ করে ইয়াবাগুলো ধ্বংস করা হয়।
মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিন। এছাড়াও বিচার বিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই মাদক ধ্বংস কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে মাদকের ভয়াল থাবা রুখতে আরও এক ধাপ এগিয়ে গেল কক্সবাজার। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন উপস্থিত কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য আদালত প্রাঙ্গণে ধ্বংস ১৮ লক্ষ ইয়াবা, বাজারমূল্য ৫৪ কোটিরও বেশি

আপডেট সময় : 01:26:09 pm, Thursday, 8 January 2026