Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত

স্কিমের অস্বচ্ছতায় আটকা অনেক আমানতকারী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:44:12 pm, Wednesday, 7 January 2026
  • 410 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

পাঁচ ব্যাংক একীভূত করতে নেওয়া স্কিমের অস্বচ্ছতার কারণে অনেক চলতি ও সঞ্চয়ী আমানতকারী টাকা তুলতে পারছেন না। এসব আমানতকারী এখন ব্যাংকের শাখায় গিয়ে ভিড় করছেন। এদিকে তাদের সুস্পষ্ট কোনো জবাব দিতে পারছেন না ব্যাংককর্মীরা। তবে আমানতকারীকে কোনো পরিস্থিতিতেই টাকা দেওয়া যাবে না।
গত তিন কর্মদিবসে এসব ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার পাঁচ ইসলামি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচিসহ সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষার স্কিম ঘোষণা করে। এতে বলা হয়, সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানানো হয়। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় পুরোটা তোলা যাবে। যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ তোলা যাবে কিস্তিতে। চলতি ও সঞ্চয়ী আমানতকারী টাকা তুলতে পারবেন। তবে পুরো টাকা তুলতে ২৪ মাস পর্যন্ত সময় লাগবে। এছাড়াও মেয়াদ বৃদ্ধি, বাজারভিত্তিক মুনাফাসহ নানা সিদ্ধান্ত জানানো হয়।
তবে স্কিম অস্বচ্ছতার কারণে অনেক চলতি ও সঞ্চয়ী আমানতকারী দুই লাখ টাকাও তুলতে পারছেন না। ব্যাংক পাঁচটির গ্রাহক ও কর্মকর্তারা জানান, শুধু জমানো দুই লাখ পর্যন্ত দেওয়া হচ্ছে। এর বাইরে যে সুদ জমা হয়েছে, সেই টাকা দেওয়া হচ্ছে না। পাশাপাশি মেয়াদি আমানতের সুদও দেওয়া হচ্ছে না। এসব সুদ জমা হচ্ছে সঞ্চয়ী হিসাবে। সুদের টাকা তোলার সুযোগ দেওয়া হলে আমানত নিয়ে গ্রাহকেরা চিন্তা করতেন না।
সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, সঞ্চয়পত্র ও বন্ডের সুদের টাকা সঞ্চয়ী হিসাবে জমা হলেও তা তোলা যাচ্ছে না। প্রবাসী আয়ের টাকা সঞ্চয়ী হিসাবে জমা হলে সেই টাকাও তোলা যাচ্ছে না। এ ছাড়া স্বামী-স্ত্রী বা যেকোনো যৌথ হিসাব থেকেও টাকা তোলা যাচ্ছে না। ফলে বড় সংখ্যক আমানতকারীর আতঙ্ক কাটছে না।
দুটি ব্যাংকের প্রশাসক প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুযায়ী আমানত বীমা তহবিল থেকে জমানো টাকা ছাড়া অন্য কোনো টাকা দেওয়ার সুযোগ নেই। তবে সামনে পরিস্থিতি ভালো হলে গ্রাহকদের সঙ্গে সব ধরনের লেনদেন স্বাভাবিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার

স্কিমের অস্বচ্ছতায় আটকা অনেক আমানতকারী

আপডেট সময় : 12:44:12 pm, Wednesday, 7 January 2026