Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

শেষ হচ্ছে না গ্রাম পুলিশ নিখিলের অপেক্ষার প্রহর

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:36 pm, Monday, 13 December 2021
  • 219 বার পড়া হয়েছে

শেষ হচ্ছে না গ্রাম পুলিশ নিখিলের অপেক্ষার প্রহর

আমিরুল হক,

নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায়ের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। দীর্ঘদিন ধরে তাঁর গ্রাম পুলিশের দফাদার পদে পদোন্নতি অজ্ঞাত কারনে আটকে আছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা একাধিক সময়ে তাকে আশ্বাস দিলেও সেসব আশ্বাস আলোর মুখ দেখেনি। ফলে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ইউনিয়নের শ্রী নিখিল চন্দ্র রায় গ্রাম পুলিশের মধ্যে জ্যেষ্ঠ এবং দফাদার পদে পদোন্নতি পাওয়ার যোগ্যতা রাখেন। তাই ২০১৯ সালের ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত একটি সভায় তাঁকে গ্রাম পুলিশ থেকে দফাদার পদে পদোন্নতি দিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও এ সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি। অথচ এ মাসের ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের পরে নতুন একটি পরিষদ দায়িত্ব নেবে। তাই হতাশা ও নিরাশার মধ্যে দিন কাটছে তাঁর।
নিখিল চন্দ্র রায় বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী দফাদার পদে পদোন্নতি পেতে আমার কোন জটিলতা নেই। এ ছাড়া নিয়োগের ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাহিদাও পাঠানো হয়। কিন্তু আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী সাহেবের গরিমসির কারনে নিয়োগ আটকে আছে। আমার অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাই এই পরিষদের দায়িত্বে থাকাকালীন আমার নিয়োগ প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে আমি ইউএনও মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি।

বাঙ্গালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী জানান, করোনাসহ বিভিন্ন জটিলতার কারনে এ নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। তবে এ মাসেই বিজয় দিবস শেষে এ নিয়োগ দেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

শেষ হচ্ছে না গ্রাম পুলিশ নিখিলের অপেক্ষার প্রহর

আপডেট সময় : 06:24:36 pm, Monday, 13 December 2021