Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:02:14 pm, Sunday, 21 December 2025
  • 183 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং নেভিয়া সফট ক্রিম জব্দ করেছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ও রবিবার ভোরে পৃথক দুটি অভিযান চালায় বিজিবির বিশেষ টহলদল।

২০ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৫ বোতল ভারতীয় ‘কিংফিশার’ মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি’র আওতাধীন সুইচগেট নামক স্থানে অপর একটি অভিযান চালানো হয়। সেখানে বিজিবি টহলদলের চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং বিজিবি তল্লাশি চালিয়ে ১২৫টি ভারতীয় নেভিয়া সফট ক্রিম জব্দ করে।

জব্দকৃত ৫ বোতল মদ এবং ১২৫টি নেভিয়া ক্রিমের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস জব্দ

আপডেট সময় : 06:02:14 pm, Sunday, 21 December 2025