Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

পটিয়ায় র‌্যাব-৭’র অভিযানে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার ,আটক ৫

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:37 pm, Sunday, 9 November 2025
  • 136 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানার কাদের ফিলিং স্টেশন এলাকার সামনে র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসে করে পাচারকৃত ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস এবং নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করেছে র‍্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রাম, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একদল মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ০৮ নভেম্বর সকাল ৮:৩০ মিনিটের সময় পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশন এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-৭ চট্টগ্রাম চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাস দুটি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যদের ধাওয়া শেষে মেসার্স নজরুল অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস ২ টি আটক করা হয়।

এসময় গ্রেফতার করা হয়
মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১), লক্ষীপুর মোঃ মাঈন উদ্দিন (৩০), কুমিল্লা মোঃ রাশেদুল আলম (৩৮), পটিয়া
মোঃ জসিম উদ্দিন (৪১), পটিয়া ও মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯), জামালপুর।

প্রথম অভিযুক্তের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ির সিটের নিচে লুকানো ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরেকটি মাইক্রোবাসে লুকানো ছাই-সদৃশ ব্যাগের ভেতর ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

পটিয়ায় র‌্যাব-৭’র অভিযানে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার ,আটক ৫

আপডেট সময় : 04:43:37 pm, Sunday, 9 November 2025