Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার পূজায় বেচা কেনা জমে উঠেছে 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:29 pm, Saturday, 27 September 2025
  • 140 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত, বিশেষ প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট “প্রাচ্যের ম্যানচেস্টার ” হিসেবে পরিচিত। পূজাকে  সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের ভিড়ে জমজমাট এখন বাবুর হাট। বাবুর হাটের অলিগলি  জুড়ে দোকানে  দোকানে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় । সব মানুষ বেচা কেনায় ব্যস্ত, তাদের যেন দম ফেলার সময় নেই। গামছা, শাড়ি, লুঙ্গি, থ্রি -পিজ, শার্ট পিজ, প্যান্ট পিজ, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, বিছানা ছাদর সহ দেশীয় সব ধরনের কাপড় পাওয়া যায় বাবুর হাটে। নরসিংদী ও আশেপাশের জেলাগুলোতে তৈরিকৃত সব ধরনের দেশীয় কাপড়  বাবুর হাটে  বিক্রি  হয়। দেশের মোট কাপড়ের  প্রায় ৭০ শতাংশ  কাপড়ের চাহিদা বাবুর হাট থেকে মিটিয়ে থাকে।
 বাবুরহাটের অলিগলি জুড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারি ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা  এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো শাড়ি, লুঙ্গি , থ্রি পিস সহ নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের সব কাপড় কিনছেন। আবার ব্যক্তি পর্যায়েও অনেকেই পরিবারের সদস্য  ও স্বজনদের উপহার দিতে বাবুর হাট এসে কাপড় কিনছেন। কিছু কিছু ছোট পাইকারকে দেখা যায়  নিজের কাপড়ের গাট মাথায়, গাধে, হাতে বহন করে নিয়ে যাচ্ছেন। যাদের কাপড়ের গাট বড় তারা কুলি বা ভ্যানের সাহায্যে  ঢাকা – সিলেট মহাসড়কে নিয়ে ট্রাক, লরি ও পিক-আপ ভ্যানে তুলে নিয়ে যান। আবার অনেক ক্রেতা কাপড় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ এলাকায় পাঠাচ্ছেন। সব মিলিয়ে হাটের দিনগুলোতে প্রতিদিন অন্তত চার – পাঁচশত ট্রাক কাপড় দেশের বিভিন্ন প্রান্তে  যাচ্ছে।
হাটের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় , সারা বছরের মধ্যে পূজা ও রোজার ঈদের সময়টাতে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা বেশি সংখ্যায় পাইকারি দামে কাপড় কিনতে বাবুর হাটে আসেন। দেশের অন্যান্য হাটের তুলনায় যোগাযোগ ব্যবস্হা হাটের তুলনায়  ভালো ও সব ধরনের দেশীয় কাপড় কম দামে পাওয়া যায়। বাবুর হাটে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুরচা  ক্রেতারাও কাপড় কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এ বছর হাটে  প্রত্যাশা অনুযায়ী পাইকারি ক্রেতা অন্য বছরের তুলনায় কম।
শিক্ষক সবিতা সূএধর জানান, আমি বাবুর হাট থেকে জামা কাপড় কিনে স্বচ্ছন্দবোধ করি। এখানে পাইকারী ও খুরচা সুলভ মূল্যে কেনা কাটা করা যায়। পূজা, বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী সহ সব ধরনে কেনা আমি ও আমার পরিবার বাবুর হাট থেকে করে থাকি।
নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে, জেলায় ছোট বড় প্রায় তিন হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পাওয়ার লুম, বৈদ্যুতিক তাঁত, টেক্সটাইল,  ডাইং ( সুতা ও কাপড় রং করা) কারখানাই বেশী। এ সব কারখানায় কাজ করেন প্রায় দুই লাখ শ্রমিক। পাওয়ার লুমগুলোতে দিন রাত খটখট শব্দে সুতা থেকে তৈরি হয় গ্রে কাপড়। এই গ্রে কাপড় বিভিন্ন কারখানায় ডাইং কারখানায় পছন্দ অনুযায়ী রং করা হয়।
ব্যবসায়ী শাকিল  জানান, বাবুর হাটে তিনি একজন নিয়মিত পাইকার। রুমাল থেকে শুরু করে কাফনের পর্যন্ত সব ধরনের কাপড় বাবুর হাটে পাওয়া যায়। আগে  এক সপ্তাহ পর পর  শাড়ি, লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় কিনতে বাবুর হাট আসতেন। বেচা কেনা কম থাকায়  এ বছর হাটে কম আসা হয়।
বাবুর হাট বনিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর বেচা কেনা কম। উৎপাদন খরচ বেশি হওয়ায় কাপড়ের দাম বেড়েছে।
পূজাকে  সামনে রেখে শেষ পর্যায়ে এসে বাবুর হাটে বেচা কেনা বেড়েছে। খুরচা ক্রেতারাও  পূজার কাপড় কিনতে বাবুর হাটে ভীড় জমাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার পূজায় বেচা কেনা জমে উঠেছে 

আপডেট সময় : 05:13:29 pm, Saturday, 27 September 2025