
মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় অবস্থিত গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুনবী ভূঁইয়া, থানা বিএনপি নেতা সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন এবং কলেজের সমন্বয়ক মনিরুল ইসলাম সবুজ।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তারা বলেন, জীবনে সফলতা অর্জন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আলোকিত সমাজ গঠনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তারা আরও বলেন, নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের পথপ্রদর্শক। তাই মনোযোগ সহকারে লেখাপড়ার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অতিথিরা।

























