Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

অবাধ-সুষ্ঠু চাকসু নির্বাচন করার লক্ষ্যে চবিতে সব পর্ষদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা  অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:51 pm, Monday, 15 September 2025
  • 90 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সকলের সহযোগিতায় অবাধ-সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক করার লক্ষ্যে নির্বাচন কমিশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের সাথে আজ রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে (চাকসু ভবন, ২য় তলা) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
মতবিনিময় সভায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করতে-যাতে অন্যরা আমাদের অনুসরণ করে। এসময় তিনি সফল চাকসু নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচনের কোনো কার্যক্রমে যাতে গ্যাপ না থাকে আমরা সেভাবেই আগাচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে সবকিছু পরিচালিত হবে। যেসব বিষয়ে পরামর্শ এসেছে আমরা সেগুলো আমলে নিয়ে কাজ করবো। চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই। সকলে আন্তরিকতার সাথে কাজ করলে এবং নিজ দায়িত্ব ভালোভাবে পালন করলে আমরা স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে পারবো। এসময় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্দেশনা থাকবে সেটি মেনে চলার আহ্বান জানান উপ-উপাচার্য। চাকসু নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশন ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও ড. মো. আনোয়ার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, আমাদের কাজ হলো শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন নেতৃত্ব তৈরি করার জন্য সকলকে অবাধে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন,  শহীদ ফরহাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, অতীশ দিপংকর হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন,ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান ও চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন পরামর্শ ও মতামত পেশ করেন। পাশাপাশি চাকসু নির্বাচন সফল করার জন্য সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

অবাধ-সুষ্ঠু চাকসু নির্বাচন করার লক্ষ্যে চবিতে সব পর্ষদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা  অনুষ্ঠিত।

আপডেট সময় : 06:21:51 pm, Monday, 15 September 2025