Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক।

ধর্ষণে বাধা, স্ত্রীর সামনেই স্বামীকে জবাই করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:46 pm, Sunday, 14 September 2025
  • 118 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল,
কক্সবাজার শহরে স্ত্রীর সামনেই খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তি। ধর্ষণে বাধা দেওয়ায় জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েকমাস আগে রাঙ্গামাটি থেকে এসে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা, রাতে তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন। এসময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে গেলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী চিৎকার করলে লোকজন এগিয়ে যায়।
হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, ‘হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছেন, তার স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটু পরেই রক্তমাখা হাতে বীরেনকে পালাতে দেখে আমরা তাকে আটক করি।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতককে স্থানীয়রা ধরে আমাদের হাতে দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
ওসি জানান, নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং

ধর্ষণে বাধা, স্ত্রীর সামনেই স্বামীকে জবাই করে হত্যা

আপডেট সময় : 07:07:46 pm, Sunday, 14 September 2025