Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত

পাটগ্রামে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ তেলের ডিপো: আতঙ্কে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:11:44 pm, Tuesday, 9 September 2025
  • 139 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের থানাপাড়ায় অবস্থিত ‘মেসার্স রাহিম এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের ডিপোকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, জনবহুল এই এলাকার মধ্যে ডিপোটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে পরিচালিত হচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয়দের মতে, সম্প্রতি রংপুরে একটি গ্যাস পাম্প বিস্ফোরণের ঘটনা এখানকার বাসিন্দাদের মধ্যে নতুন করে ভয়ের সৃষ্টি করেছে। থানাপাড়া এলাকায় ডিপোটির আশেপাশে ৫১ বিজিবির পাটগ্রাম হেডকোয়ার্টার, একটি মসজিদ, থানা, স্কুল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি রয়েছে। ফলে এখানে কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 জানা যায়, ডিপোটির মালিক, রাহিমুল হক মজুমদার, ২০০৯ সাল থেকে এই ব্যবসা পরিচালনা করছেন। ২০২০ সালে তিনি একটি নতুন লাইসেন্স নেন। তবে লাইসেন্সের শর্ত অনুযায়ী, একটি তেল ডিপোর চারপাশে ৭ থেকে ১১ মিটার পর্যন্ত ফাঁকা জায়গা থাকার কথা থাকলেও, রাহিম এন্টারপ্রাইজে এই নিয়ম মানা হয়নি। বরং, ভবনটি অন্যান্য কাঠামোর সঙ্গে লাগানো অবস্থায় রয়েছে। এছাড়া, অভিযোগ রয়েছে যে, মালিক মাটির নিচে অবৈধভাবে গভীর ট্যাঙ্কি স্থাপন করে তেল মজুদ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাহিমুল হক মজুমদার দাবি করেন, তিনি সব নিয়ম মেনেই ব্যবসা করছেন। তবে, মাটির নিচে থাকা ট্যাঙ্কি পরিদর্শনের অনুরোধ তিনি কৌশলে এড়িয়ে যান।

রংপুরের সহকারী বিস্ফোরক পরিদর্শক অশোক কুমার দাস জানান, তাদের রেকর্ডে প্রতিষ্ঠানটির লাইসেন্স বৈধ। তবে, শর্ত পালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত দল পাঠানো হবে। যদি শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী লাইসেন্স বাতিল, জরিমানা বা মামলা করা হতে পারে।

এলাকাবাসী এটিকে “একটি  বোমার মতো” উল্লেখ করে জানায়, তারা প্রতিদিন আতঙ্কে থাকেন। তারা অবিলম্বে এটি বন্ধ করার দাবি জানিয়েছেন। তাদের দাবি মানা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির হুমকিও দেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, “আইন ও শর্ত অমান্য করে কেউ ব্যবসা করলে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

পাটগ্রামে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ তেলের ডিপো: আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : 06:11:44 pm, Tuesday, 9 September 2025