Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালিয়ে পালানো সেই দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন অবশেষে র‍্যাবের হাতে দুই সহযোগীসহ গ্রেফতার, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:31 pm, Friday, 15 August 2025
  • 197 বার পড়া হয়েছে
মোঃ আসিফুজ্জামান আসিফ,
“বাংলাদেশ আমার অহংকার”—প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঙ্গীকার বুকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনার কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের ধারাবাহিক ও দৃঢ় পদক্ষেপের ফলেই বহু আলোচিত অপরাধী চক্র ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ১৪ আগস্ট ২০২৫ তারিখ গভীর রাতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রাজিব হোসেন (৩৮)
২. মো. আল-আমিন (৩৮) – আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া কুখ্যাত সন্ত্রাসী
৩. মো. জুয়েল মিয়া (৪৫)
অভিযান ও গ্রেফতারের নাটকীয় বর্ণনা
র‌্যাব-৪ সিপিসি-২, সাভার এবং এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. আল-আমিনকে গ্রেফতার করা হয়। একই সময়ে দেওয়ানবাড়ি এলাকা থেকে জুয়েল মিয়াকেও আটক করে র‍্যাব সদস্যরা।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রামে পুনরায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ হাতেনাতে ধরা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া আল-আমিনের গ্রেফতার র‌্যাবের জন্য ছিল একটি বড় সাফল্য। ইতোপূর্বে একাধিকবার তাকে আটক করতে অভিযান পরিচালিত হলেও সে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা একটি আন্তঃজেলা সন্ত্রাসী ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—
দেশি ও বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই
ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও চাঁদাবাজি
নির্দিষ্ট বাড়িঘর চিহ্নিত করে ডাকাতি
মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বাস, ট্রাক ও গার্মেন্টসপণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি
এছাড়া তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী জেলা ও মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
র‌্যাব-৪ এর একজন সিনিয়র কর্মকর্তা জানান—
 “আমরা সর্বদা সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও অবৈধ অস্ত্রধারী ও কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের মাধ্যমে শুধু একটি সন্ত্রাসী চক্রের গুরুত্বপূর্ণ তিন সদস্যকেই গ্রেফতার করা হয়নি, বরং অস্ত্রসহ ধরা পড়ায় সম্ভাব্য বড় ধরণের অপরাধও রোধ করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালিয়ে পালানো সেই দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন অবশেষে র‍্যাবের হাতে দুই সহযোগীসহ গ্রেফতার, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : 07:30:31 pm, Friday, 15 August 2025