
মো.ইমরান হোসেন,
বিএনপির কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ ( ১৫ আগস্ট) শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান। সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

























