Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে বিরুলিয়া ও বনগাঁওবাসীর মানববন্ধন ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:37:52 pm, Wednesday, 13 August 2025
  • 244 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাস প্রস্তাবে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা দাবি জানান, প্রশাসনিক বা রাজনৈতিক যে কোনো কারণেই হোক, দুই ইউনিয়নকে ঢাকা-১৯ আসন থেকে বিচ্ছিন্ন করা হলে কয়েক লাখ মানুষের ভোগান্তি বাড়বে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বুধবার সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুনে লিখেন—“ঢাকা-১৯ আমাদের অধিকার”, “বিরুলিয়া-বনগাঁওকে কেরানীগঞ্জে নেয়ার ষড়যন্ত্র বন্ধ কর”, এবং “ভোগান্তির সিদ্ধান্ত চাই না”।

মানববন্ধনে বক্তারা বলেন,

“আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ বহু বছর ধরে ঢাকা-১৯ আসনের সঙ্গে সম্পৃক্ত। এ আসন আমাদের জীবনের সাথে, ব্যবসা-বাণিজ্যের সাথে, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ করে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি আমাদের জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। আমরা কেরানীগঞ্জে যেতে চাই না। এই প্রস্তাব অবশ্যই প্রত্যাহার করতে হবে।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন—

“আমাদের দাবি উপেক্ষা করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। প্রয়োজনে ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক এবং বিরুলিয়া বেরিবাঁধ সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবো।”

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন—

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ

বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী

সাধারণ সম্পাদক শাহিনুর রহমান

সাবেক সদস্য সচিব মনিরুল হক (বিরুলিয়া ইউনিয়ন বিএনপি)

আয়োজকরা জানান, শুধুমাত্র বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ আসনে নেয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় সাত লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় অস্বাভাবিক চাপ সৃষ্টি হবে। ঢাকা-১৯ আসনের ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হলে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে অবহেলিত হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়ে বলেন—

“আমাদের ঐতিহাসিক, ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৯ আসনে বহাল রাখুন। জনগণের স্বার্থে এই দাবি পূরণ করতে হবে।”

এলাকাবাসীর মতে, বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের মানুষ বহুদিন ধরে ঢাকা-১৯ আসনের অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও বাজারসুবিধা পেয়ে আসছেন। অন্য আসনে অন্তর্ভুক্ত হলে তাদের নিত্যদিনের জীবনযাত্রা বিঘ্নিত হবে, কর্মসংস্থান কমে যাবে এবং প্রশাসনিক সেবা পেতে সময় ও খরচ—দুটোই বাড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি

ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে বিরুলিয়া ও বনগাঁওবাসীর মানববন্ধন ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান

আপডেট সময় : 12:37:52 pm, Wednesday, 13 August 2025