Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন

ঝালকাঠিতে একই সময়ে বিএনপি ও যুবদলের  দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:33:26 pm, Tuesday, 12 August 2025
  • 106 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে একই সময় ও একই স্থানে বিএনপি ও যুবদলের দুই গ্রুপ পৃথক কর্মসূচি ঘোষণা করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির একাংশ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ১৩ আগস্ট বুধবার বিকেলে উপজেলা মার্কেট চত্বরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে। একই সময়ে উপজেলা চত্বরে “জুলাই/২৪ বিপ্লব” কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল। এই দুই গ্রুপের একই স্থানে একই সময় সমাবেশ করার বিষয়টি চিঠি দিয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনকে জানালেও তারা নিরব রয়েছেন।
উপজেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা থাকবেন দলের নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ. এম. সাইফ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
অপরদিকে উপজেলা যুবদলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন। প্রধান বক্তা হবেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আনিস। সভাপতিত্ব করবেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ পারভেজ এবং সঞ্চালনায় থাকবেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
একই সময় ও স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাক দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। দুই পক্ষের নেতাকর্মীরা নানা মন্তব্য ও পোস্টে একে অপরকে আক্রমণ করছেন। বিএনপির কিছু নেতা অভিযোগ করে বলছেন, আওয়ামী লীগের আমলে যেভাবে তারা বিএনপির কর্মসূচির সময় একই স্থানে সমাবেশ দিতেন, এখন যুবদলও সেই কৌশল নিচ্ছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন অভিযোগ করে বলেন, “আমরা প্রথমে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েছি। পরে শুনলাম একই স্থানে যুবদলও অনুমতি পেয়েছে। আশ্চর্যের বিষয়, মো. জাকির হোসেন মোল্লা যিনি যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হয়ে চিঠিতে ঘোষণা দিয়েছে। তিনি একই সঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদেও আছেন—এটা কীভাবে সম্ভব?”
যুবদল নেতা জাকির হোসেন মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ সমাবেশের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে কেউ বিষয়টি জানায়নি। “উভয় পক্ষ আলোচনা করে কর্মসূচি করলে ভালো হতো,” বলেন তিনি।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। শুধু অবহিত করেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখা হবে।”
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দাবি করেন, জেলা প্রশাসক ও ইউএনও’র নির্দেশে দুই গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে। তবে ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান বলেন, “উপজেলা প্রশাসনকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেন অনুমতি দেওয়া হয়েছে, তা তাদের কাছেই জানতে হবে।”
স্থানীয় রাজনৈতিক মহল আশঙ্কা করছে, একই স্থানে একই সময়ে সমাবেশের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দাঙ্গা বা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত

ঝালকাঠিতে একই সময়ে বিএনপি ও যুবদলের  দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক

আপডেট সময় : 05:33:26 pm, Tuesday, 12 August 2025