Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:27:15 pm, Sunday, 10 August 2025
  • 320 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত এক বছরের প্রাপ্তি বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত বিভাজনের রাজনীতির কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, তাহলে শহীদদের রক্তদান বৃথা যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, যেখানে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে।

তিনি শনিবার রাতে নগরীর লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর আওয়ামী দুঃশাসন ও জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সন্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের পরিচালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মো. জানে আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

মেয়র শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্নমত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে আমরা যে যেই দলই করিনা কেন আমাদেরকে দেশের স্বার্থের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে রক্ষা করতে হবে বিভাজনের হাত থেকে।

তিনি বলেন, ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছর মানুষ তাদের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যতা, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতোই আজকের এই গণঅভ্যুত্থান দিবস সেই সংগ্রামের প্রতীক।

তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত, ৫৫ বছরে এসেও আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। জুলাই আন্দোলনের শহীদরা তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। গত ১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামসহ গণতন্ত্রকামী অনেক দলের নেতাকর্মীরা রাজপথে তাজা প্রাণ দিয়েছেন, বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মন্জুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভীর উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের সন্মানী সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বেসরকারী হাসপাতাল এন্ড ডাইগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. একেএম ফজলুল হক, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. তাজুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সহ সন্মানী সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী মো. দুলাল হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আবু জাফর, জাহাঙ্গীর আলম, মো. আহসানুল রাসেল, সাব্বির আহমেদ উসমানী, আবদুল্লাহ আল মামুন, ইমাদুল হক শাহীন, রেজাউল হায়াত খান, মো. লোকমান, মো. শাহে আরেফীন, চুয়েট শিক্ষার্থী আসিফ মিরাজ, জুলাই আহত যোদ্ধা এনামুল হক প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 11:27:15 pm, Sunday, 10 August 2025