Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ

রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:20 pm, Friday, 11 July 2025
  • 112 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজাপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল, স্যালাইন ও পানির বোতল তুলে দেন ছাত্রদল নেতারা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুন, উপজেলা ছাত্রদলের সদস্য ফরহাদ রনি, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম, কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহরিয়ার সিকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ, সাংগঠনিক সম্পাদক মুসা হাসান রাকিন, মো. আহাদ, তুষারসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুন বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। পরীক্ষার এই সময়ে শিক্ষার্থীদের সামান্য সহযোগিতা তাদের মনোবলকে আরও দৃঢ় করবে। পাশাপাশি ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার জন্য।”
এসময় রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন বলেন, “ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের অধিকার ও কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি সংকটে ছাত্রদল যেমন রাজপথে থাকে, তেমনি শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব।”
কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মো. শাহরিয়ার সিকদার বলেন, “আমরা চাই প্রতিটি পরীক্ষার্থী মনোযোগ দিয়ে পড়াশোনা করুক। তাদের মনোবল বৃদ্ধির জন্য এই ক্ষুদ্র প্রয়াস। একইসাথে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে ছাত্রদল প্রমাণ করেছে, ছাত্রসমাজের কল্যাণের পাশাপাশি পরিবেশের প্রতিও আমরা দায়বদ্ধ।”
ছাত্রদল নেতারা আরও জানান, বিএনপি ও ছাত্রদল শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার, যা শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে সবসময় কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : 08:25:20 pm, Friday, 11 July 2025