Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কুড়িগ্রাম সীমান্তে  বিপুল পরিমাণ মা’দক জ’ব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:03:55 pm, Monday, 16 June 2025
  • 92 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

বর্ডার গার্ড বাংলাদেশ, লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি- এর দায়িত্বপূর্ণ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ৩টি পৃথক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেনসিডিলসহ একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদক ও ইজিবাইকের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭২ হাজার ৬শ ৫০ টাকা।

বিজিবির এই অভিযানকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

সোমবার-১৬ জুন- একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি জানায়,  গোয়েন্দা সূত্রের মাধ্যমে পাওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী সোমবার গভীর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অন্তর্গত বালারহাট ‍বিওপির কুরুশা-ফেরুসা, শিমুলবাড়ী বিওপির নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপির নাগরাজ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির  টহল দল। কিছু ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদেরকে ধাওয়া করেন টহলে নিয়োজিত বিজিবি সদস্যরা। সেই সময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তাদের ফেলে রেখে যাওয়া ইজিবাইক ও মালামাল তল্লাশি করে ৫ লাখ ৯৩ হাজার ৪শ ৫০ টাকা মূল্যের ১২৬.৭ কেজি গাঁজাসহ ইজিবাইক, ১ লাখ ৩৫ হাজার ৬শ টাকা মূল্যের ৩৩৯ বোতল ইস্কাফ সিরাপ ও ৪৩ হাজার ৬শ টাকা মূল্যের ১০৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের সাথে সংশ্লিষ্ট চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলারদায়েরের প্রস্তুতি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি- এর কমান্ডিং অফিসার –সিও- লেফটেন্যান্ট কর্নেল মেহেদীইমাম, পিএসসি বলেন, “ আমাদের দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার আশ্বাস দেন তিনি।

বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফের অবৈধ পুশইন, উভয় দেশের চোরাকারবারিদের মাধ্যমে সংঘটিত মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির নিরলস প্রচেষ্টায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তারা ভবিষ্যতেও বিজিবির এই প্রয়াস অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

কুড়িগ্রাম সীমান্তে  বিপুল পরিমাণ মা’দক জ’ব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি

আপডেট সময় : 03:03:55 pm, Monday, 16 June 2025