Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃ’ত্যু: বাবার অভিযোগ মেয়েকে হ’ত্যা করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:29 pm, Sunday, 15 June 2025
  • 103 বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দিলিলপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, সুমি আক্তার (২৩) নামের ওই তরুণীকে যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত সুমি আক্তারের বাবার নাম মোঃ আবদুর রব। তিনি বলেন, “আমার মেয়ে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিল, কিন্তু সেই স্বপ্নটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী মোঃ ইসমাইল হোসেন, শাশুড়ি হাজেরা বেগম এবং দেবর মোঃ ইয়াছিন যৌতুকের জন্য নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতো।”
সুমি আক্তারের পরিবারের অভিযোগ, কোরবানির ঈদ উপলক্ষে স্বামী-শ্বশুরবাড়ির লোকজন একটি ছাগল ও আসবাবপত্রের জন্য চাপ সৃষ্টি করে। অর্থ সংকটের মধ্যেও পরিবার থেকে ১৫,০০০ টাকা পাঠানো হয়। কিন্তু তাতেও তাদের লোভ মেটেনি।
গত ৯ জুন, রাত ১০:৪০ মিনিটে সুমির পরিবারের কাছে খবর আসে— “সুমি মাথা ঘুরে পড়ে গেছে” বলে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে পরিবার জানতে পারে— সুমি আর বেঁচে নেই।
হাসপাতাল কর্তৃপক্ষও মৃত্যুর বিষয়টি সন্দেহজনক উল্লেখ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা মোঃ আবদুর রব বলেন, “আমি নিশ্চিত, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি থানায় এজাহার দিয়েছি। এখন আমি সরকারের কাছে, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে, মানবাধিকার সংগঠনগুলোর কাছে আবেদন করছি— এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। যেন অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সুমির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীও প্রতিবাদ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃ’ত্যু: বাবার অভিযোগ মেয়েকে হ’ত্যা করা হয়েছে

আপডেট সময় : 07:30:29 pm, Sunday, 15 June 2025