Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

টেকনাফ বিজিবির অভিযানে  ৫০ হাজার পিস ই’য়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:41 pm, Sunday, 15 June 2025
  • 102 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল,
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরেকটি বড় সাফল্য অর্জন করেছে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে যা, মাদক পাচার প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়নের চলমান অঙ্গীকারের আরেকটি সাফল্যের স্মারক।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে ২ জন দুষ্কৃতকারী জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে আসা একটি নৌকা হতে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহের জন্য সুকৌশলে ছোট ডিঙ্গি নৌকা যোগে নাফ সীমান্তের শূন্য লাইন অতিক্রম করবে। বিজিবি তথ্য পায় যে, তারা মাদক সংগ্রহ শেষে নদী পথে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফেরত আসবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান পিএসসি নজরদারি বৃদ্ধির পাশাপাশি তার নেতৃত্বে টেকনাফ বিওপির একটি অভিযানদলের সহযোগিতায় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি বিশেষ দলকে মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন। পরে দশটার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায়  চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি সদস্যরা অতর্কিতে অপরাধীদেরকে গ্রেফতার করতে ধাওয়া করে। এসময় বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভেতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে ওই এলাকা ঘিরে রেখে মাদক ও পলায়নরত অপরাধীদের ধরতে  বিজিবির অভিযান দলটি দীর্ঘসময় তল্লাশী চালায়। শেষে কেওড়া জঙ্গলের ভেতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগে বিশেষভাবে মোড়কজাত ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করা সম্ভব হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট দপ্তরে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান পিএসসি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তাঞ্চলে সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

টেকনাফ বিজিবির অভিযানে  ৫০ হাজার পিস ই’য়াবা উদ্ধার

আপডেট সময় : 07:09:41 pm, Sunday, 15 June 2025