Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

টেকনাফে বিজিবির অভিযানে ই’য়া’বা ট্যা’বলেটসহ মা’দক কা’রবারি গ্রে’ফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:36:54 pm, Friday, 13 June 2025
  • 62 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস,
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরেকটি বড় সাফল্য অর্জন করেছে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পরিচালিত এক বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এটি মাদক পাচার প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়নের চলমান অঙ্গীকারের আরেকটি সাফল্যের স্মারক বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান পিএসসি। 
বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, টেকনাফ পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস এলাকার সন্নিকটে একজন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। অনতিবিলম্বে অধিনায়ক পরিস্থিতি মূল্যায়ন করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে একটি বিশেষ অভিযানিক দলকে ওই এলাকায় মোতায়েন করেন। তার নির্দেশনায় দলটি অতি দ্রুত এবং অত্যন্ত সুনিপুণভাবে অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান (২৯) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে ৪,০০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়। গ্রেফতারকৃত  জিয়াউর রহমান টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়ার জাফর আলির পুত্র।
লে. কর্ণেল আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রযোজ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এই চৌকস কর্মকর্তা আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তাঞ্চলে সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

টেকনাফে বিজিবির অভিযানে ই’য়া’বা ট্যা’বলেটসহ মা’দক কা’রবারি গ্রে’ফতার

আপডেট সময় : 08:36:54 pm, Friday, 13 June 2025