Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে বাড়িতে হামলা: আতঙ্কে নারীর মৃ’ত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 03:00:01 pm, Thursday, 12 June 2025
  • 170 বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা পৌরসভার জামাল মাদবর কান্দি এলাকায় সেনাবাহিনীর পরিচয় ভাঙিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হয়। এতে ভীত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাসলিমা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে। নিহত তাসলিমা বেগম জাজিরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর মৃধার স্ত্রী।

পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত হয় ফেসবুকে স্ট্যাটাস ঘিরে। গত সোমবার (৯ জুন) বিকেলে স্থানীয় দুই যুবক নাইম ঢালী ও সজিব বেপারীর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর নাইম ঢালীর মা চম্পা বেগম ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এর জের ধরেই বুধবার রাতে স্থানীয় আকবর ঢালী, খালিদ ঢালী ও শাহজাহান বেপারী লোকজন নিয়ে মজিবর মৃধার বাড়িতে হামলা চালায়। তারা চিৎকার করে বলে, ‘সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, সবকয়টারে ধরাই দিমু।’ এরপর তারা দরজায় লাথি মেরে ভাঙচুরের চেষ্টা করে। আতঙ্কে তাসলিমা বেগম ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন।

চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনার বর্ণনায় নিহতের ভাতিজি লিমা জানান, ‘তারা দলবল নিয়ে এসে আমাদের ঘিরে ফেলে। আমার কাকি দরজা আটকে রাখলে শাহজাহান বেপারী লাথি মেরে দরজা ভেঙে ফেলে। দরজার আঘাতে কাকি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান।’

পরিবারের লোকজন তাসলিমা বেগমকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দেবর এনামুল মৃধা বলেন, “আমার ভাতিজার বিয়ের আয়োজন চলছিল। তারা এই বিয়ে ঠেকাতেই আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। সেনাবাহিনীর নাম ব্যবহার করে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করতে আসে। ভাবি দরজা আটকে রাখলে তারা লাথি মারে, এতে দরজা ভেঙে গেলে ভাবি আঘাত পেয়ে মারা যান। আমি জড়িতদের বিচার দাবি করছি।”

অভিযুক্ত আকবর ঢালীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, “আমি কিছু জানি না। এলাকায় ঝামেলা থাকায় বেশি থাকিও না।”

এ বিষয়ে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “বুধবার রাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

শরীয়তপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে বাড়িতে হামলা: আতঙ্কে নারীর মৃ’ত্যু

আপডেট সময় : 03:00:01 pm, Thursday, 12 June 2025