Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নারকীয় রহস্য, পাটক্ষেতে আগুনে ঝলসে যাওয়া লাশ, এক ঘণ্টা পরই বিদ্যুতের ছোবলে মৃত্যু আরেক নারীর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:37:23 pm, Friday, 16 May 2025
  • 531 বার পড়া হয়েছে

নারকীয় রহস্য, পাটক্ষেতে আগুনে ঝলসে যাওয়া লাশ, এক ঘণ্টা পরই বিদ্যুতের ছোবলে মৃত্যু আরেক নারীর

জাহিদুল ইসলাম
 
জামালপুরের বকশীগঞ্জে আজ সকালে যেন নেমে আসে মৃত্যুর ছায়া, মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটে গেল দুই নারীর বিভীষিকাময় মৃত্যু । একদিকে রহস্যময়ভাবে আগুনে পুড়ে ঝলসে যাওয়া এক অজ্ঞাত নারীর মরদেহ, অন্যদিকে বিদ্যুতের ছোবলে নিথর দেহ হয়ে ফিরলেন এক বিধবা নারী।
শুক্রবার সকাল সাড়ে ৮টা। বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রাম। সূর্য ওঠার সাথে সাথেই লোকজনের চোখে পড়ে গা ছমছমে দৃশ্য, একজন নারীর অর্ধদগ্ধ মরদেহ পড়ে আছে পাটক্ষেতে। পুরো শরীর আগুনে পুড়ে বিকৃত, মুখ চিনে নেওয়ার উপায় নেই। চারপাশে ছড়িয়ে পড়েছে গন্ধ, পচা মানুষের গন্ধ।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পোড়া দেহ দেখে পুলিশের সদস্যরাও স্তব্ধ। স্থানীয়দের মুখে মুখে তখন একটাই কথা এটা কি খুন ? নাকি অন্য কোনো ভয়াবহ সত্য লুকিয়ে আছে এর পেছনে ?
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা নিশ্চিত। পরিকল্পিতভাবে হত্যা করে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পিবিআইকে জানানো হয়েছে। তদন্ত চলছে।
কিন্তু এখানেই শেষ নয়।
মাত্র এক ঘণ্টা পর, সকাল ৯টার দিকে আরেকটি মৃত্যু ঘটে। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের খোর্শেদা বেগম নামের এক বিধবা নারীর। নিজ জমিতে সেচ দিতে গিয়ে পাম্প চালানোর সময় হঠাৎই বৈদ্যুতিক ছোবল। দগদগে শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারান।
একদিনে দুটি নারীর রহস্যময় ও করুণ মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বকশীগঞ্জ জুড়ে। মানুষ বলছে এ যেন মৃত্যুর সকাল। পাটক্ষেতে পোড়া মরদেহ আর বিদ্যুতের ছোবল, দুই রহস্যময় মৃত্যু এখন স্থানীয়দের ঘুম কেড়ে নিয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর রয়েছে পিবিআই। আর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুকে আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই দুই মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? এই প্রশ্ন এখন কাঁপাচ্ছে পুরো এলাকা। উত্তর দেবে সময়, আর তদন্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

নারকীয় রহস্য, পাটক্ষেতে আগুনে ঝলসে যাওয়া লাশ, এক ঘণ্টা পরই বিদ্যুতের ছোবলে মৃত্যু আরেক নারীর

আপডেট সময় : 08:37:23 pm, Friday, 16 May 2025