Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:36:56 pm, Sunday, 4 May 2025
  • 258 বার পড়া হয়েছে

গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৪ঠা মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

গুজবের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যাঁরা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন। যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তাগণ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং ও তা প্রচারে জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় : 08:36:56 pm, Sunday, 4 May 2025