Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:42 pm, Saturday, 19 April 2025
  • 91 বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

আজ ১৯ এপ্রিল (শনিবার) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

এ সময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে সংস্কার কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে কাজ করছে। শুধু মানুষের পরিবর্তন নয় ক্রীড়াক্ষেত্রে আরো বেশি ক্রীড়াসুলভ এবং ক্রীড়াক্ষেত্রেকে উন্নতির দিকে নিয়ে যাবে এমন পলিসি নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র বড় বড় ফেডারেশন গুলোর দিকেই সকলের নজর থাকে কিন্তু অন্যান্য স্পোর্টস গুলোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্পোর্টসকে প্রমোট করা সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে অন্যান্য ফেডারেশনগুলোর জন্য বাজেট বৃদ্ধিসহ ইনফ্রাস্ট্রাকচার ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ সরকার কাজ করছে।

উপদেষ্টা আরো বলেন, খেলাধুলা কে এখন শুধু বিনোদনের মাধ্যম হিসেবে বিশ্বে দেখা হয় না এটাকে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়। আপনারা জানেন ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে শুধুমাত্র খেলোয়ারদের দক্ষতা বৃদ্ধি নয় এটি বিকল্প এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ রয়েছে। এছাড়া আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে ক্রীড়া সেক্টরকে ডিসেন্ট্রালাইজ করা সম্ভব হবে। প্রতিটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে স্পোর্টস ইকো-সিস্টেম গড়ে উঠবে। সেখানে খেলোয়াররা শুধু ইনফাস্ট্রাকচারাল সুবিধা পাবে না তার পাশাপাশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে।

এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় আটটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো—বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল ও বিকেএসপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : 08:33:42 pm, Saturday, 19 April 2025