Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে সাদ্দাম হোসেন আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:15 pm, Thursday, 17 April 2025
  • 138 বার পড়া হয়েছে

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে সাদ্দাম হোসেন আটক

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার 

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাদ্দাম হোসেন রাজিব -৪১- নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার -১৭ এপ্রিল- দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। 
আটককৃত সাদ্দাম হোসেন রাজিব -৪১- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করতো বলে জানা যায়। 
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ব্যবসায়ী নবাব আলীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলী বলেন, ‘দুপুরে আমি মোটরসাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক হাতের ইশারা দিয়ে আমাকে থামতে বলেন। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাঁড়িয়ে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ি থেকে কয়েকজন নেমে আমাকে বলে, আমার নিকট অস্ত্র আছে। তারপর আমাকে জোর করে গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা একজনকে আটক করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক -এসআই- জসিম উদ্দিন বলেন, ‘আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টাকালে একজন আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে সাদ্দাম হোসেন আটক

আপডেট সময় : 05:03:15 pm, Thursday, 17 April 2025