Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

রামগঞ্জ পৌরসভার ইজারায় ব্যাপক ধস, উন্নয়ন ব্যাহত হওয়ার আশংকা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:40:17 pm, Thursday, 17 April 2025
  • 176 বার পড়া হয়েছে

রামগঞ্জ পৌরসভার ইজারায় ব্যাপক ধস, উন্নয়ন ব্যাহত হওয়ার আশংকা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বিভিন্ন হাঁট বাজার বাসস্ট্যান্ড,সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থান ইজারায় ব্যাপক আকারে রাজস্ব ধস দেখা দিয়েছে। ফলে পৌরসভার উন্নয়ন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।   চলতি অর্থবছরে হাঁট-বাজার ও স্ট্যান্ড ইজারা বাবদ গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে বলে পৌরসভা হিসাব রক্ষন অফিস সূত্রে জানা গেছে।  যা নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন পৌর এলাকার সচেতন নাগরিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলা ১৪৩২ সাল -ইংরেজি ২০২৫-২৬ অর্থবছর- এক বছরের জন্য ইজারা থেকে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৬৯ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা। অথচ গত বছর বাংলা ১৪৩১ সালে -২০২৪-২৫ অর্থবছর- আদায় হয়েছিল ১ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।
এই বিপুল পার্থক্যের বিষয়ে সচেতন মহল হতাশা জানিয়ে বলেন, পৌরসভার জন্য এটি অশনিসঙ্কেত। তাঁরা দ্রুত এ অবস্থার কারণ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে পৌর কর্তৃপক্ষ ও বর্তমান রাজনৈতিক নেতৃত্ব দাবি করেছেন, ইজারা ডাক সম্পূর্ণরূপে বিধি মোতাবেক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো প্রকার সমঝোতা ছাড়াই তা সম্পন্ন হয়।
এদিকে পৌরবাসী শিক্ষক আনোয়ার হোসেন, মাওলানা সানাউল্লাহ ও ব্যবসায়ী জহিরুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, এবারের গরুর হাটের ইজারা হয়েছে ২৪ লাখ টাকা, যেখানে গত বছর তা ছিল ৩২ লাখ টাকা। এভাবে অন্যান্য হাট-বাজারেও উল্লেখযোগ্য হারে ইজারা মূল্য কমে গেছে বলে তাঁদের অভিমত।
পৌরসভার একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরে মাছ বাজার ও কাঁচা বাজার ইজারার আওতায় আনা হয়নি, যা রাজস্ব আদায়ের পরিমাণে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানিয়েছেন, মাছ ও কাঁচা বাজারের ইজারা ডাক পরবর্তীতে দেওয়া হবে।
রাজস্ব আদায়ের এ বিপর্যয় নিয়ে সাধারণ নাগরিক ও প্রশাসনের মধ্যে যে বৈপরীত্য রয়েছে, তার নিরপেক্ষ তদন্ত ও সমাধান জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতনরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

রামগঞ্জ পৌরসভার ইজারায় ব্যাপক ধস, উন্নয়ন ব্যাহত হওয়ার আশংকা

আপডেট সময় : 04:40:17 pm, Thursday, 17 April 2025