Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে- চসিক মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:34:24 pm, Sunday, 13 April 2025
  • 158 বার পড়া হয়েছে

নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে- চসিক মেয়র ডা. শাহাদাত

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১৩ এপ্রিল রবিবার টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে চট্টগ্রামের বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে এবং চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও বাজারের প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময়
সভায় সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ মন্তব্য করেন।

মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর দুই মাস পরে বর্ষার মৌসুম। আমি চাচ্ছি নগরীর যে সমস্ত এনজিও জলাবদ্ধতা অথবা সংশ্লিষ্ট কোন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে তারা যৌথভাবে বিভিন্ন ওয়ার্ডে কাজ করুক। প্রয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ এনজিওগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে।

সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিরা জানান, চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে প্লাস্টিক পলিথিনের বিনিময়ে খাদ্যদ্রব্য প্রদানের কর্মসূচি বাস্তবায়ন করছে একাধিক এনজিও। এছাড়া, পাবলিক টয়লেট স্থাপনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিতেও কাজ চলছে। এ বিষয়ে এনজিওগুলো সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন মার্কেট এবং বাজারের সামনে অবৈধ হকার ও দখলদারদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারও মূল্যবান রাজস্ব হারাচ্ছে। এজন্য অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করা হকার ও দখলদারদের ‍উচ্ছেদ করতে হবে। তারা বিভিন্ন বাজারে পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানান। খাল-নালা দখল করার ফলে নগরীর বেশ কিছু বাজার ও মার্কেট বৃষ্টিতে তলিয়ে যায় এজন্য খাল-নালাকে দখলমুক্ত করার দাবি জানান তারা।

মেয়র বলেন, অবৈধভাবে সড়ক, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে যানজট হয় এবং এসব ভাসমান হকারদের ফেলা ময়লায় নগরী ময়লা হয়। এছাড়া এদের ফেলা বিভিন্ন ফলের খোসাসহ পিচ্ছিল জিনিসের জন্য মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হন।

মেয়র আরও বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তবে, নগরীকে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়তে নগরবাসীর সহায়তা প্রয়োজন। নগরীর পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে চসিকের স্পেশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪১ টি ওয়ার্ডে অভিযান পরিচালিত হবে।

“অভিযানে কারো বাসার সামনে ময়লা পাওয়া গেলে অথবা যত্রতত্র ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিটি প্রতিষ্ঠানের সামনে বাধ্যতামূলকভাবে বর্জ্যের বিন রাখতে হবে। কোন প্রতিষ্ঠানের সামনে ময়লা পাওয়া গেলে অথবা কোন প্রতিষ্ঠান বিশেষত কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্তোরা, হাসপাতাল ইত্যাদির আবর্জনা যত্রতত্র ফেললে উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনানুগ জেল-জরিমানা করা হবে। নগরীর পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা প্রতিরোধে পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চলবে। ফুটপাত, সড়ক, নালা-খাল অবৈধ দখল মুক্ত করতে নিয়মিত অভিযান চলবে। নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে চলাচলের পথ সংকীর্ণ করলে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাইলিং এর মাটি নালায় ফেললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের সামনে মালামাল রেখে ফুটপাত সংকীর্ণ বা বন্ধ করলে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে- চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:34:24 pm, Sunday, 13 April 2025