Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

১৬ বছরের নিচে? ইনস্টাগ্রামে আর লাইভ নয়! কড়া পদক্ষেপ মেটার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:15 pm, Wednesday, 9 April 2025
  • 630 বার পড়া হয়েছে

১৬ বছরের নিচে? ইনস্টাগ্রামে আর লাইভ নয়! কড়া পদক্ষেপ মেটার

দৈনিক আজকের বাংলা ডেস্ক

ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে কিশোর-কিশোরীদের জন্য সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করছে মেটা। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামের লাইভ ফিচার ব্যবহার করতে পারবে না। কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

নতুনভাবে চালু হওয়া আরেকটি ফিচারে, ডাইরেক্ট মেসেজে কোনো আপত্তিকর বা নগ্ন ছবি থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লার হয়ে যাবে। তবে এই ফিচার সক্রিয় বা নিষ্ক্রিয় করতে হলে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে।

ইনস্টাগ্রাম আগেই কিশোরদের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছিল, যা এখন ফেসবুক ও মেসেঞ্জারেও সম্প্রসারিত হয়েছে। এতে ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এমনভাবে সেট করা হয়, যাতে অভিভাবকেরা অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে পারেন, প্রয়োজনে অ্যাপ ব্যবহারে সময়সীমা বেঁধে দিতে পারেন এবং সন্তানের কার সঙ্গে বার্তা আদান-প্রদান হচ্ছে, তাও দেখতে পারেন।

এই ফিচারগুলো প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে। ১৬ বছরের নিচে কেউ এসব সেটিংস অভিভাবকের অনুমতি ছাড়া পরিবর্তন করতে পারবে না। তবে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোররা চাইলে নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে।

মেটা জানিয়েছে, বর্তমানে ১৮ বছরের নিচে ৫৪ মিলিয়ন ব্যবহারকারী ইনস্টাগ্রামের কিশোর অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং এর মধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ৯০ শতাংশই ডিফল্ট সুরক্ষা ব্যবস্থা চালু রেখেছে।

এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে শিশু সুরক্ষা সংস্থা এনসিপিসিসি। তবে তারা বলছে, মেটাকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে বিপজ্জনক ও ক্ষতিকর কনটেন্ট এসব প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে। এনসিপিসিসির একজন কর্মকর্তা ম্যাথিউ সোওমিমো বলেন, ‘এই পরিবর্তনগুলো কেবল তখনই কার্যকর হবে, যখন তা বাস্তবিক পদক্ষেপের মাধ্যমে প্রয়োগ করা হবে।’

মেটার এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের কাজ চলছে। এই আইন অনুযায়ী বড় বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশু নির্যাতন, জালিয়াতি ও সন্ত্রাসবাদের মতো কনটেন্ট ঠেকাতে বাধ্য করা হবে। যদিও আইনটি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তির আলোকে কিছুটা নমনীয় হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে শিশু সুরক্ষা সংগঠনগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মেটার পক্ষ থেকে আগেও বলা হয়েছিল, তারা অভিভাবকদের হাতকে শক্তিশালী করতে চায়, যাতে তারা ভারসাম্যপূর্ণভাবে সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। তবে বাস্তবে এর প্রয়োগ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬ বছরের নিচে? ইনস্টাগ্রামে আর লাইভ নয়! কড়া পদক্ষেপ মেটার

আপডেট সময় : 12:11:15 pm, Wednesday, 9 April 2025