Dhaka , Friday, 12 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫- বাড়িঘর ভাংচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 05:39:12 pm, Tuesday, 8 April 2025
  • 145 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫- বাড়িঘর ভাংচুর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
আধিপত্য বিস্তারের জেরে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষে আরো ১৫জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। 
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার জেরে কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। 
আজ সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলা পাল্টা হামলার ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করেছেন।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। 
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫জন আহত হয়। ঘটনার জেরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীম সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রীজের পাশ থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। 
পরে সাইজ উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
আশংকাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান, জসিম উদ্দিনসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চারজনের অবস্থায় আশংকাজনক। অন্য আহতদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনার জেরে খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সালেহ আহমেদ বলেন,  নানা অপরাধে গত ২১ ডিসেম্বর ২ নং চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাইজ উদ্দিন মারা গেছেন। বেশ কয়েকজন আহত হয়। কয়েকটি বাড়িঘর ভাংচুর করার খবর শুনেছি। 
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যায়। 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্যা বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

লক্ষ্মীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫- বাড়িঘর ভাংচুর

আপডেট সময় : 05:39:12 pm, Tuesday, 8 April 2025