Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে চট্টগ্রামে বিভিন্ন দেশের প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:05 pm, Monday, 7 April 2025
  • 169 বার পড়া হয়েছে

বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে চট্টগ্রামে বিভিন্ন দেশের প্রতিনিধিদল

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা-‘র আয়োজনে ৭ এপ্রিল সোমবার থেকে ১০ এপ্রিল চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ অনুষ্টিত হচ্ছে।

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন দেশের প্রতিনিধি দল চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন -কেইপিজেড- ও মিরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন।

বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জাপান, চায়না, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ৬০ জনের বেশি প্রতিনিধি কেইপিজেড এর ৬টি কারাখানার কার্যক্রম পরিদর্শন করেন।

কারখানা পরিদর্শন শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কেইপিজেডের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। এসময় ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি-স্থাপন করা হয়েছে। এছাড়াও বায়ারদের নতুন নতুন ডিজাইন উদ্ভাবন ও পরীক্ষা নিরীক্ষার জন্য ফ্যাশন টেক্সটাইল ইনিস্টিটিউট স্থাপন করা হয়েছে। সুতরাং বাংলাদেশ লাভজনক বিনিয়োগের জন্য উত্তম জায়গা। এখানে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণ সম্ভব।

পরিদর্শনকালে ইয়াংওয়ান কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শাহাজাহান বলেন, বিদেশি প্রতিনিধিদের ইয়াংওয়ানে আনার মূল লক্ষ্য হলো প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে সেটা তাদের কাছে তুলে ধরা।

প্রায় ৭০ লাখ বর্গফুটের বেশি আয়তনের কেইপিজেডে ৪৮টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। এর বেশির ভাগই পোশাক খাত সংশ্লিষ্ট। এখানে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিনিয়োগ আরো বাড়লে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে চট্টগ্রামে বিভিন্ন দেশের প্রতিনিধিদল

আপডেট সময় : 07:17:05 pm, Monday, 7 April 2025