Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজায় গণহত্যা ও ভারতে ওয়াক্‌ফ বিল বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:08 am, Monday, 7 April 2025
  • 188 বার পড়া হয়েছে

গাজায় গণহত্যা ও ভারতে ওয়াক্‌ফ বিল বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার,কক্সবাজার
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধ ও  ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল পাশসহ  মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা। 
রবিবার -৬ এপ্রিল- বাদে আছর পৌরসভা গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন, জায়নবাদী ইহুদী-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরাইল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজা এক বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত মুসলিম নারী, শিশুসহ অসংখ্য মুসলমান শাহাদতবরণ করছেন। বিশ্ব ইতিহাসে নজিরবিহীন মানবতাবিরোধী এমন জঘন্যতম হত্যাযজ্ঞেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভার নিরবতায় মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 
অপরদিকে ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল পাশ করে মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্ত চলছে। সেই  সাথে ভারতে মুসলমানদের ওপরে চলছে চরম নীপিড়ন। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ নিপীড়িত,  মুসলমানদের সঙ্কট উত্তরণে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা সময়ের দাবি। নেতৃবৃন্দ মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল বাতিলের জোর দাবি জানান। 
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব ও নেজামে ইসলাম পার্টির  নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী। প্রধান আলোচক ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও জেলা ইসলামী যুবসমাজের আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ আলোচক ছিলেন, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল করিম।
মানববন্ধনে উল্লেখিত দাবিতে আরবী  বক্তব্য রাখেন, রামু উপজেলা কর্মপরিষদ সদস্য তারেক আব্দুল্লাহ, সদর উপজেলা সদস্য শাহেদ হোসাইন।
ইংরেজিতে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আহবায়ক মুহিউদ্দিন খান। এছাড়াও মানববন্ধনে অংশ নেন, জেলা ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আব্দুল আজিজ, কক্সবাজার জেলা প্রচার সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, উখিয়া উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ মাহমুদ, রামু উপজেলা অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, পৌরসভার মুহাম্মদ হাবিব, আরিফ আল-মাহমুদ, হাফেজ রিদুয়ান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

গাজায় গণহত্যা ও ভারতে ওয়াক্‌ফ বিল বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন 

আপডেট সময় : 11:07:08 am, Monday, 7 April 2025