Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

রামুতে ঈদ করতে আসা ইঞ্জিনিয়ারের ওপর বর্বরোচিত হামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:38:49 pm, Saturday, 5 April 2025
  • 237 বার পড়া হয়েছে

রামুতে ঈদ করতে আসা ইঞ্জিনিয়ারের ওপর বর্বরোচিত হামলা

শওকত আলম, কক্সবাজার

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে জসিম উদ্দিন -৪০- নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে ভূমিদস্যু চক্র ও সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করতে গিয়ে এক নারীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

ঈদের দিন সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেছেন।
যাহার রামু থানার মামলা নং-০২-২৫ জি,আর নং -১৫১-২৫ ইং।

আহত জসিম উপজেলার চাকমারকুল ইউনিয়নের কোনারপাড়া এলাকার মমতাজ আহমদের ছেলে। তিনি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চট্টগ্রাম বিভাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী জসিমের দাবি, জমি দখলে নিতে না পেরে একই এলাকার ভূমিদস্যু চক্র ও চিহ্নিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপর নৃশংস হামলা চালিয়েছে।

জসিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে জসিমের পরিবার চট্টগ্রামে বসবাস করার কারণে তাদের গ্রামের ভিটেবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার একটি দুষ্কৃতকারী সংঘবদ্ধ চক্র বেআইনিভাবে তাদের বাড়িটি দখল করার অপচেষ্টা চালায়। পরিস্থিতি বুঝতে পেরে জসিম ও তার পরিবার কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে অবস্থান নেন।

তখন তাদের প্রকাশ্যে হুমকি দিয়ে ভিটেবাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন একই এলাকার হাবিব উল্লাহ ও তার ছেলে রনি, রকি, এবাদুল্লাহসহ একটি সন্ত্রাসী-ভূমিদস্যু চক্র। নিজস্ব ভিটেমাটি রক্ষায় জসিম কক্সবাজার আদালতের ধারস্ত হয়ে ১৪৪ ধারায় একটি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে চক্রটির বিরুদ্ধে ওই জায়গায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। এতে ক্ষিপ্ত হয়ে সশস্ত্র অবস্থায় আরও বেপরোয়াভাবে এলাকায় মহড়া দিয়ে জসিম ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে গ্রামে বসবাস করতে বাধা দেন।

এইসব ভয়ভীতি উপেক্ষা করে ঈদ উদযাপন করতে জসিম ও তার পরিবার চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে আসেন। ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা স্থানীয় কালুর ছেলে হাবিব উল্লাহ, তার ছেলে মোঃ রনি, মোঃ রকি, হাবিবের ভাই এবাদুল্লাহ, তার ছেলে মোঃ সেজান, মৃত জাফর আলমের ছেলে রমজান আলী, তার ছেলে মোঃ কায়সারসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী লোহার রড দা-ছুরি ও দেশীয় ভারী অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে জসিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধারে সাজেদা আক্তার নামের নারী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন। এমতাবস্থায় স্থানীয়রা জসিমকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে বলে, “এইখানে কেউ আগাবি না, আগে জসিম মরুক, তারপর তার লাশ নেওয়া হবে!” এমন হুমকিতে স্থানীয় জনতা ও তার পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুমূর্ষু অবস্থায় জসিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এদিকে এই নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর মতে, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি। দোষীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

রামুতে ঈদ করতে আসা ইঞ্জিনিয়ারের ওপর বর্বরোচিত হামলা

আপডেট সময় : 06:38:49 pm, Saturday, 5 April 2025