Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড

লোহাগাড়ায় কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে জামায়াত নেতাকে হত্যা 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:44:58 pm, Tuesday, 25 March 2025
  • 126 বার পড়া হয়েছে

লোহাগাড়ায় কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে জামায়াত নেতাকে হত্যা 

তৌহিদ বেলাল, কক্সবাজার অফিস
 
কক্সবাজার জেলার চকরিয়া সংলগ্ন লোহাগাড়া উপজেলায় জামায়াতের এক নেতাকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। নিহত জামায়াত নেতার নাম নুরুল হক (৫৩)। তিনি ওই ইউনিয়নের বলিপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। পেশায় পল্লিচিকিৎসক ছিলেন তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব বড়ুয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক একই ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার খোকা বড়ুয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
নিহত নুরুল হক জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাউজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার তত্ত্বাবধায়ক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।
এ বিষয়ে কানুরাম বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, জামায়াত নেতা নুরুল হক কানুরাম বাজারের একটি চেম্বারে রোগী দেখেন। সোমবার সন্ধ্যায় তিনি পাশের একটি গ্রাম থেকে রোগী দেখে চেম্বারে ফিরে দেখেন, সজীব বড়ুয়া মাদকাসক্ত হয়ে তার চেম্বারে বমি করেছেন। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজীবকে তাড়িয়ে দেন। এর জেরে সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত সজীব বড়ুয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
     
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নুরুল হককে হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মুখে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।
এদিকে ঘটনার পরপরই লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এস আই) মো. জাহেদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সজীব বড়ুয়া নামের এক যুবককে আটক করেছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল

লোহাগাড়ায় কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে জামায়াত নেতাকে হত্যা 

আপডেট সময় : 03:44:58 pm, Tuesday, 25 March 2025