Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:08 am, Saturday, 22 March 2025
  • 250 বার পড়া হয়েছে

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

মো: সাগর ঢালী 

লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে ছিল অনিশ্চয়তা। হুলিয়ান আলভারেজের খেলা প্রায় নিশ্চিত থাকলেও, থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনের শুরু থেকে খেলার সম্ভাবনা ছিল প্রশ্নসাপেক্ষ। তবে কোচ লিওনেল স্কালোনি চমক দেখিয়ে তাদের দিয়ে শুরু করিয়ে সাফল্য পেয়েছেন।

শনিবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মাঠ সেন্তেনারিও স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার থিয়াগো আলমাদা, যিনি বর্তমানে ধারে ফরাসি ক্লাব লিঁওতে খেলছেন। ৬৮তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে পান তিনি। যদিও এর আগে বক্সের ভেতর থেকে তিনটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি, তবে শেষ পর্যন্ত দূরপাল্লার শটে গোল আদায় করে নেন।

তবে ম্যাচের শেষ দিকে একটি দুঃসংবাদও পায় আর্জেন্টিনা। ইনজুরি সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখেন, যার ফলে ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না।

উরুগুয়ের ডাগআউটে ছিলেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, যিনি সাধারণত বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলা পছন্দ করেন। উরুগুয়ে সে পরিকল্পনায় সফলও ছিল, বিশেষ করে পাসিংয়ের ক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে ছিল।

তবে আক্রমণে আর্জেন্টিনা ছিল আরও কার্যকর। উরুগুয়ের ৬ শটের বিপরীতে আর্জেন্টিনা নিয়েছিল ১২টি শট, যার মধ্যে উরুগুয়ে মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পারলেও আর্জেন্টিনা রেখেছিল ৪টি।

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২২ পয়েন্ট, আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ২১।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

আপডেট সময় : 11:58:08 am, Saturday, 22 March 2025