Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

সিমেন্ট লোড-আনলোড ও গোবর সরবরাহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০, থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:23:03 pm, Friday, 21 March 2025
  • 120 বার পড়া হয়েছে

সিমেন্ট লোড-আনলোড ও গোবর সরবরাহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০, থানায় অভিযোগ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় ট্রাক থেকে সিমেন্ট লোড-আনলোড ও গোবর সরবরাহের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।  তন্মধ্যে আহত ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত দোয়ানি এলাকায় এই ঘটনাটি ঘটে।

পরে শুক্রবার “২১ মার্চ” দুপুরে উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেলসহ ২২ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, দোয়ানি এলাকায় অবস্থিত তিস্তা ব্যারেজের কাছে অত্যাধুনিক বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কাজ চলছে। ওই কাজে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোবর সরবরাহের কাজ দেয়া নিয়ে বেশ ক’দিন যাবত গড্ডিমারীর বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরোধ চলছে।  এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে সিমেন্ট লোড-আনলোড নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।

আহত শ্রমিক বাবুল জানান, তিনি গাড়ি আনলোড করার সময় কয়েকজন এসে তাকে বাঁধা দেন। তখন তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতা আব্দুল মালেক বলেন, “আমি ঠিকাদারকে সিমেন্ট ও পাথর সরবরাহ করি। বৃহস্পতিবার সেই সিমেন্টের গাড়ি আনলোড করার সময় সোহেল ও তার সহযোগীরা আমার লোকজনের উপর হামলা চালান।“

এদিকে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল তালুকদার জানান, ওই জায়গায় তিনি মীমাংসা করার চেষ্টা করছিলেন। কিন্তু এখন তিনি নিজেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন-নবী জানান, পুলিশ ঘটনাস্থলে  যায় ও পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিমেন্ট লোড-আনলোড ও গোবর সরবরাহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০, থানায় অভিযোগ

আপডেট সময় : 10:23:03 pm, Friday, 21 March 2025