Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:43 am, Monday, 17 March 2025
  • 106 বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ 

শরীয়তপুর প্রতিনিধি 

ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জের ইলিশ অভয়াশ্রম।

 এসময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিমাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এসব চাল ইউনিয়ন পরিষদ -ইউপি- থেকে নিবন্ধিত জেলেদের কার্ড যাচাই বাছাই করে বিতরণ করেন জনপ্রতিনিধিরা।

চলতি জাটকা মৌসুমে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৮০ কেজি চালের মধ্যে ৩ থেকে ৪ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা। অভিযোগ রয়েছে সখিপুর ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেন এই অনিয়মের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে জেলেদের চাল বিতরণ অনিয়ম এর আগেও অভিযোগ উঠলেও উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে অবস্থা না নেওয়ায়  প্রতিবারই তিনি অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। এতে স্থানীয় জেলেরা মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

সরজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রবিবার  -১৬ মার্চ- বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে গিয়ে দেখ যায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন কার্যালয় থেকে চাল দেয়া হলেও সেখানে নেই কোনো চাল পরিমাপের যন্ত্র। এসময় স্থানীয়রা জানান জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। জনপ্রতি ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হচ্ছে ৭৬ থেকে ৭৭ কেজি করে। এনিয়ে স্থানীয় জেলেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেনের ভয়ে মুখ খোলতে চান না অনেক জেলে। এদিকে ওই ইউনিয়নে জেলেদের অভিযোগ বস্তাগুলো ফুটো করে চাল কমিয়ে ফেলা হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিবকে জানালেও তিনি জেলেদের কথা না শুনে উল্টো তাদের উপর ক্ষিপ্ত হন সচিব কবির হোসেন। তাই ভয়ে কথা বলতে চায় না স্থানীয় জেলেরা। 

রবিউল ও আল-আমীন হোসেন নামে দুই জেলে  বলেন, আমরা সরকারের দেওয়া অভিযান মেনে মাছ ধরা বন্ধ রেখেছি। সংসার চলে না। সন্তানদের নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। এরপর দুই মাসের ৮০ কেজির চালের মধ্যে দেওয়া হচ্ছে ৭৬-৭৭ কেজি। এ অনিয়মের বিচার করবে কে? সচিব কবির হোসেন কে বললে তিনি আমাদের সাথে খারাপ আচরণ করে। আর চেয়ারম্যান এসে চলে গেছে তাকেও বলে লাভ হয় না। এখন কম দিলেও আমাদের কিছুই করার নেই। আমরা এখন প্রতিবাদ করবো আপনারা চলে গেলে পরে আমাদের সমস্যা হবে।

 বিষয়টি নিয়ে সখিপুর ইউনিয়ন সচিব কবির হোসেন বলেন, খাদ্য সহায়তা নেওয়ার জন্য জেলেদের কার্ড করে দেওয়া হয়েছে। চাল কম দেওয়া হয় না। আমরা খাদ্য গুদাম থেকে যে পরিমাণ পাই, সে পরিমাণই জেলেদের দেওয়া হয়। বস্তার মধ্যে চাল কম থাকলে আমাদের সঠিকভাবে দেওয়ার সুযোগ নেই। তবে চাল বিতরণ মেপে দেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলতে রাজি হয় নি। 

সখিপুর  ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার চাল কম দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি চাল বিতরণের উদ্ভোদন করে দিয়ে এসেছি। অনিয়ম কিছুটা হতেই পারে। ফেরেশতা ছাড়া সঠিক মাপে দেওয়া সম্ভব না। তাছাড়া প্রতিটি বস্তার ওজন প্রায় এক কেজি। এসব কারণে কিছু চাল কম হয়। এতো চাল তো আর মেপে দেওয়া সম্ভব না।

ট্যাগ অফিসার ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, ‘প্রতি বস্তায় চাল কম আছে তাই আমাদের কিছুই করার নেই। সুবিধাভোগীদের চাল মেপে দিচ্ছেন না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি ইউনিয়ন সচিব কবির হোসেনের সাথে কথা বলেন। আমি এর বাইরে কিছুই বলতে পারবো না সবকিছু সচিব সাহেব বলতে পারবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিদ্রা মন্ডল বলেন, জেলেদের চাল কম দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ 

আপডেট সময় : 11:36:43 am, Monday, 17 March 2025