Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট, আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 01:01:23 pm, Saturday, 1 March 2025
  • 214 বার পড়া হয়েছে

 ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরে দিন দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেই থামেনি। যাওয়ার সময় ঘরের সব আসবাবপত্র পুকুরে এবং সড়কের ওপর ফেলে দেয়।

শুক্রবার -২৮ ফেব্রুয়ারি- বিকেলে উপজেলায় কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কৃষ্ণরামপুর গ্রামের মৃত হামিদ উল্যার ছেলে সৌদি প্রবাসী নুরুল আফসার সুমন-৪৫- এবং একই এলাকার শাহ্ আলমের দুই ছেলে আলমগীর-৩৫-  ও জাহাঙ্গীরের-৩৭- সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিবার সালিশ বৈঠকও হয়। এরমধ্যে গত কয়েকদিন আগে আলমগীর একটি মামলায় জামিনে কারাগার থেকে বের হয়ে এসে সুমনকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬-৭টি মাইক্রোবাসযোগে অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী অতর্কিতে এসে সুমনের বাড়িতে হানা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা বসতঘরের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সুমনের স্ত্রী, শ্বাশুড়িসহ পরিবারের অন্যান্য নারী সদস্যদের পিটিয়ে আহত করে। এ সময় প্রাণভয়ে তারা ঘর থেকে বেরিয়ে যান। পরে সন্ত্রাসীরা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে সবকিছু ভেঙ্গে তছনছ দেয় এবং নগদ টাকা, স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা ঘরের খাট, লেপ তোষক, সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হাড়িপাতিলসহ সবকিছু ঘর থেকে বের করে পাশের পুকুরে এবং সড়কে ফেলে দিয়ে যায়

প্রবাসী নুরুল আফসার সুমন অভিযোগ করে বলেন, আলমগীর একজন সন্ত্রাসী। সন্ত্রাসী কাজে জড়িত সে জেল খাটে। জেল থেকে বের হয়ে সে আমাকে বার বার হুমকি দিয়ে আসছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়ে রেখেছিলাম। কিন্ত তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি বলেই আজ আমাদের সবকিছু শেষ করে দিয়ে গেছে সন্ত্রাসীরা। তিনি আরো বলেন, আমার ২২ বছরের প্রবাস জীবনের সকল আয় উপার্জন আজ শেষ হয়ে গেছে। সন্ত্রসীরা ৩৬ ভরি স্বর্ণ, ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিষপত্র, চেকবই সবকিছু নিয়ে গেছে এবং ধবংশ করে দিয়ে গেছে। সিনেমার কায়দায় এমন সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষুদ্ধ ও বিষ্মিত স্থানীয় লোকজন। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে এলাকায় আতংক সৃস্টি করে বলে জানান স্থানীয় লোকজন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত জাহাঙ্গীরকে পাওয়া যায়নি।

 সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- কামরুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরের দিকে আসামিকে বিচারিক আদালতে হাজির করা হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ

 ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট, আটক ১

আপডেট সময় : 01:01:23 pm, Saturday, 1 March 2025