Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত

গাজীপুরে বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা তরুণীসহ তিনজন আহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:51 am, Monday, 30 December 2024
  • 272 বার পড়া হয়েছে

গাজীপুরে বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা তরুণীসহ তিনজন আহত।।

এম এইচ হৃদয় খান

স্টাফ রিপোর্টার।।

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মীর্জাপুর ইউনিয়নের বিকে-বাড়ি উত্তরপাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পৈত্রিক জমি দখলের চেষ্টা চালিয়ে এক তরুণীসহ তিনজনকে নৃশংসভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী ওই জমি জবরদখলের চেষ্টায় সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৬শে ডিসেম্বর সকালে খোরশেদ আলমের সন্তান রুবেল মাহমুদের পৈত্রিক জমি দখলের চেষ্টা করা হয়। অভিযুক্তরা হলেন ওই এলাকার এরশাদুলের সন্তান জুয়েল- সুজন- সোহেল- মৃত হাজী কছিম উদ্দিনের সন্তান এরশাদুল -৫৮- পাশ্ববর্তী বৌরাঘাটা এলাকার নূরুল ইসলামের সন্তান আহসান -৪৫- সহ আরও কয়েকজন।

জমি দখলের চেষ্টার সময় ভুক্তভোগী খোরশেদ আলমের সন্তান জাকারিয়া- খাদিজা ও রুবেল প্রতিবাদ করলে দুষ্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র- লোহার রড ও লাঠি দিয়ে তাদের নৃশংসভাবে পেটানো হয়। খাদিজাকে এলোপাতাড়িভাবে প্রহার করা হয় এবং তার তলপেটে একাধিকবার আঘাত করা হয়। অভিযোগ রয়েছে- তাকে শ্লীলতাহানিও করা হয়েছে। মাহফুজুর রহমানের একটি মোবাইল ভাঙচুর করা হয়।

স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মির্জাপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক লাভলু- ২ নম্বর ওয়ার্ড যুবদলের ক্রীড়া সম্পাদক জুয়েল এবং ওয়ার্ড বিএনপির সদস্য শাহীনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত জুয়েল ও শাহীন মারামারির বিষয়টি অস্বীকার করে বলেন, হাতাহাতি হয়েছিল, কোনো মারামারির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় খোরশেদ আলমের সন্তান রুবেল মাহমুদ (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি মারামারির ঘটনায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ এ ঘটনাটি নজরদারিতে রেখেছে এবং তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গাজীপুরে বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা তরুণীসহ তিনজন আহত।।

আপডেট সময় : 05:35:51 am, Monday, 30 December 2024