Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:15:34 am, Wednesday, 20 November 2024
  • 133 বার পড়া হয়েছে

আশুলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪।।

মোঃ মনির মন্ডল সাভার।।
  
আশুলিয়ার কান্দাইল এলাকায় আমেরিকান প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী। বাড়িতে মালিক না থাকার সুযোগে ৩০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি ও তার স্ত্রী। এ ঘটনায় অভিযান চালিয়ে সেই দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার -১৯ নভেম্বর- দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার -সাভার সার্কেল- শাহীনুর কবির। এর আগে- সোমবার -১৮ নভেম্বর- শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার চর ফেলিজ মাদবরকান্দি গ্রামের রাজন ঢালী, তার স্ত্রী মোসা. মরিয়ম বেগম ওরফে ডলি- মো. হায়াতুল্লাহ মান ও মোহাম্মদ আলী।
থানা পুলিশ জানায়- ৫ অক্টোবর আশুলিয়ার কান্দাইল এলাকায় সাবিহা সুলতানার ফ্ল্যাটে চুরি করে আগুন লাগিয়ে পালিয়ে যান রাজন ঢালী এবং তার স্ত্রী। পরে বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পেয়ে আগুন নেভায় ও বাড়ির মালিককে খবর দেন। ঘটনার সময় সাবিহা বাড়িতে ছিলেন না। পরে ১৮ অক্টোবর আশুলিয়া থানায় মামলা করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে রাজনের শ্বশুর বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার চর ফেলিজ মাদবরকান্দি এলাকায় অভিযান চালিয়ে রাজনের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের বকাউলকান্দি গ্রাম থেকে রাজন ঢালীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে ২৪ লাখ ১৮ হাজার টাকা ও চার ভরি চার আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক -এসআই- হারুনুর রশিদ বলেন- আসামিরা ওই বাড়িতে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে আসছিলেন। গত ৫ অক্টোবর বাড়ির মালিকের আত্মীয়-স্বজন বেড়াতে এলে মালিক পাশের বাসায় রাতযাপন করেন। এই সুযোগে কেয়ারটেকার ও তার স্ত্রী সহযোগীদের পরামর্শে বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এসব টাকা পুড়ে গেছে প্রমাণ করতে কক্ষে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যান তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আসামিরা প্রথমে বাড়ি টার্গেট করে কেয়ারটেকার বা ম্যানেজার হিসেবে কাজ নেন। সেখানে দীর্ঘদিন কাজ করে বাড়ির মালিকের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন তারা। মালিক বিশ্বাস করলে সুযোগ বুঝে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যান তারা। অপরাধ আড়াল করতে কেরোসিন ঢেলে ঘরে আগুনও লাগিয়ে দেন তারা। এ ঘটনায় দুর্গম চরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

আশুলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪।।

আপডেট সময় : 05:15:34 am, Wednesday, 20 November 2024