Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

রূপগঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পাঠদান ব্যহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:01 am, Tuesday, 12 November 2024
  • 183 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পাঠদান ব্যহত।।

মোঃ আবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
   
প্রভাব বিস্তার, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন, অনিয়ম ও অবৈধ নিয়োগের মাধ্যমে চাকুরি করাসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের অপসারনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উত্তেজনায় এএসসি নির্বাচনী পরিক্ষা স্থগিত করা হয়েছে। এতে করে পাঠদানে চরম ভাবে ব্যহত হচ্ছে। কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। মঙ্গলবার -১২ নভেম্বর- সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ বিক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে।
জানা গেছে- রূপগঞ্জের প্রানকেন্দ্র ভুলতা এলাকা। আর সেখানে অবস্থিত ভুলতা স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে প্রভাব বিস্তার করতে অনেকেই উঠেপড়ে লেগেছে। প্রভাব বিস্তার- শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন- অনিয়ম ও অবৈধ নিয়োগের মাধ্যমে চাকুরি করাসহ নানা অভিযোগে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া জান্নাতের অপসারনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এবং উত্তেজনায় এএসসি নির্বাচনী পরিক্ষা স্থগিত হয়ে যায়।  খবর পেয়ে রূপপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভুমি- তারিকুল ইসলাম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া ঘটনাস্থল পরিদর্শণ করে প্রতিষ্ঠানে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানের আশ^াস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন -শিক্ষক পিযুষ কুমার হীরা, রায়হান সরকার, সোহান পারভেজ- সাইদুর রহমান ও হুমায়ুন কবির গত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে জোরপুর্বক ও স্বাক্ষর জাল করে ভুলতা স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পায়। এ নিয়ে শিক্ষার্থী- অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান- গত ৫ আগষ্ট স্বৈরাচারি আওয়ামীলীগ সরকার পতনের পর ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালকে অব্যাহতি দিতে বাধ্য করা হয়। এরপর অবৈধ নিয়োগে চাকুরি করা সুরাইয়া পারভীনকে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের একটি সিন্ডিকেট তৈরি করেন। সুরাইয়া পারভিনের নেতৃত্বে সিন্ডিকেটের সদস্যরা শিক্ষার্থীদের নানা ভাবে হয়রানি- প্রভাব বিস্তার- খারাপ আচরন ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ-পাশে শিক্ষার্থীদের ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে। বিচার চেয়ে শিক্ষার্থীরা উল্টো হয়রানি শিকার হচ্ছেন। নানা বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই শিক্ষার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঝামেলার সৃষ্টি হচ্ছে। এতে করে পাঠদানে চরম ভাবে ব্যহত হচ্ছে। ইতি মধ্যে ১২’শ শিক্ষার্থী স্থলে বর্তমানে কমে ৮’শ শিক্ষার্থী রয়েছে। এ ভাবে চলতে থাকলে এ সংখ্যা আরো কমবে। পুর্বের অধ্যক্ষ আব্দুল আউয়ালই সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন। 
এ বিষয়ে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন  বলেন- আমিসহ আমার সহকর্মীদের বিরুদ্ধে অবৈধ নিয়োগের যে বিষয়টি আনা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন- অনিয়মসহ যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সম্পূর্ণ বৈধ ভাবে আমাদের নিয়োগ হয়েছে এবং সঠিক ভাবেই পাঠদান চলছে। কিছু উশৃংখল ছেলে-মেয়ে টাকা খেয়ে অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল বলেন- নিয়োগের ব্যপারে কোন প্রকার যদি জালজালিয়াতি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে তাৎক্ষনিক তার চাকুরি থাকবেনা। বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাচ্ছি শিক্ষার্থীদের এখনও পাঠদানসহ প্রতিষ্ঠানে শৃংখলা ফেরাতে পারেনি। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নিবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

রূপগঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পাঠদান ব্যহত।।

আপডেট সময় : 11:06:01 am, Tuesday, 12 November 2024