Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে বিদেশি পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ কচ্ছপিয়ার মোঃ সোহেল গ্রেফতার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ সহ আটক -২ নগরীর বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে খোদ সিডিএ চেয়ারম্যান পাইকগাছায় সুন্দরবননির্ভর জেলেদের মাঝে চাল বিতরণ আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড় বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫, বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা:- হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার ইউএনও সাইফুলের হুঙ্কারে গা-ঢাকা দিচ্ছে মাদক কারবারিরা নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে ৪৯ সদস্যের কমিশন গঠন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:55 am, Thursday, 24 October 2024
  • 142 বার পড়া হয়েছে

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে ৪৯ সদস্যের কমিশন গঠন।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে -পবিপ্রবি- বিগত কয়েক বছরে সংঘটিত বিভিন্ন আর্থিক- প্রশাসনিক এবং একাডেমিক অনিয়ম ও দুর্নীতি তদন্তের লক্ষ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে গঠিত এই কমিশন পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান কে চেয়ারম্যান এবং অধ্যাপক ড. মামুন-উর-রশিদ কে সদস্য সচিব করে মোট ৪৯ সদস্যের গঠিত কমিশন এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এতে পবিপ্রবির বিভিন্ন বিভাগের অধ্যাপক, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। উক্ত কমিশনকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশমালা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে সাব-কমিশন গঠন করতেও কমিশন ক্ষমতাপ্রাপ্ত।

জুলাই-২০২৪ বিপ্লব পরবর্তী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিশন গঠন  করা হয়েছে। ঐ সময়ে দেশব্যাপী গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এরপর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

কমিশনকে যে বিষয়গুলো তদন্ত করতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে:

১. বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন-যৌন হয়রানি-র‍্যাগিং-গেস্ট রুম টর্চার-সিট বাণিজ্য ও চাঁদাবাজি। 

২. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মচারীদের শারীরিক- মানসিক ও প্রশাসনিক হয়রানি।

৩. নিয়োগ প্রক্রিয়ায় মেধার অবমূল্যায়নের ফলে কোনো চাকরিপ্রার্থী আত্মহত্যার প্ররোচনা পেয়েছে কি না- সেই বিষয়ে তদন্ত।

৪. অনিয়মের কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরিচ্যুতি এবং শারীরিক ও মানসিক নির্যাতন। 

৫. নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ। 

৬. ভর্তি ও সেমিস্টার পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। 

৭. বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ও টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং আর্থিক দুর্নীতি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে অবৈধ অর্থ গ্রহণ এবং সৃজনী বিদ্যানিকেতনে সংঘটিত আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা, ন্যায্যতা এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে বিদেশি পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ কচ্ছপিয়ার মোঃ সোহেল গ্রেফতার

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে ৪৯ সদস্যের কমিশন গঠন।।

আপডেট সময় : 06:47:55 am, Thursday, 24 October 2024