Dhaka , Wednesday, 12 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান? ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের হাল ধরবেন কে? তালিকায় আছেন যারা সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মানিকগঞ্জে গরু চড়ানো নিয়ে বিরোধে হামলা, মা-ছেলেসহ আহত ৩ মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি :- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিপ্লব উদ্যান থেকে রাঙ্গুনিয়া: চট্টগ্রামে শহীদ জিয়ার স্মৃতি-ভূগোল ও ইতিহাসের বাঁক ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে হাসপাতালে ২৪ ঘণ্টা বিদ্যুৎ নিশ্চিতে সোলার ইনভার্টার স্থাপন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্রীপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম সৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস যে কারণে আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট গোল উদযাপন করতে গিয়ে সুড়ঙ্গে পড়ে গেলেন ব্রাজিলের ফুটবলার, এরপর… ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি ১১ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার শেখ হাসিনার ছায়া পেরিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক কি নতুন পথে? ​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে দুর্দান্ত সাফল্য: ৫১ জনের ৫০ জনই জিপিএ-৫

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন- শিক্ষকের পদত্যাগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:40:16 pm, Monday, 7 October 2024
  • 174 বার পড়া হয়েছে

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন- শিক্ষকের পদত্যাগ।।

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী সদর উপজেলার মৃধার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরম্ময় ভৌমিক এর দূর্নীতির প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড়ের অলিপুর গ্রামের মৃধার হাট উচ্চ বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী- অভিভাবকবৃন্দ এবং এলাকার সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ভুক্তভোগী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা দূর্নীতিবাজ তাড়াও স্কুল বাঁচাও,এই স্লোগানে প্রধান শিক্ষক হীরম্ময় ভৌমিক কৃর্তিক বিদ্যালয়ের নানা অপকর্ম ও কুকীর্তি তুলে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দূর্নীতিবাজ, ঘুষখোর, সেচ্ছাচারী ও অযোগ্য শিক্ষক হীরম্ময় ভৌমিক এর পদত্যাগের দাবীতে চেয়ে স্লোগান দেয় তারা। স্লোগানে- স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্কুল সহ পুরো এলাকা।

ছাত্র-ছাত্রীরা বলেন- প্রধান শিক্ষক বিগত প্রায় দশ বছর যাবত স্কুলের এবং আমাদের ছাত্র-ছাত্রীদের কোন উন্নয়ন না করে সুধু নিজের পকেট ভারি করেছেন। তিনি বিদ্যালয়ে অর্থনৈতিক দুর্নীতি ও লুটপাট করেছেন।

ছাত্ররা বলেন- এস-এস-সি পরীক্ষার সময় কোচিং এবং মেধা তালিকায় উর্ত্তীণ না হওয়ার কারণ দেখিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আইডি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়েও আইডিকার্ড দেননি।

এসময় ছাত্রীরা বলেন- আমাদের এখানে ব্যবহার উপযোগী ওয়াশ রুম নেই। এতে পিরিয়ড়ের সময় আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এছাড়া স্কুলের কোন টিউবয়েল নেই- আমরা প্রাইমারী স্কুলের টিউবয়েল থেকে পানি এনে পান করতে হয়। নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এই আধুনিক যুগে আমাদেরকে এই স্কুলে এসে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। আমরা বিগত দিনে এটার প্রতিবাদ করতে গেলেও তিনি পুলিশ ও সাবেক এমপির ভয় দেখাতেন এবং হয়রানি করতেন। তাই দ্রুত এই অযোগ্য প্রধান শিক্ষক হীরম্ময় ভৌমিক এর বিচার ও বহিষ্কারের দাবি করছি।

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাঃ সবুজ বলেন, প্রধান শিক্ষক হীরম্ময় ভৌমিক রিসিট দিয়ে হাজার-হাজার নিয়েছেন, কিন্তু কি বাবত টাকা নিয়েছেন তা উল্লেখ করেননি। উনাকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে দশ হাজার টাকা নিতে বলেন, কিন্তু আমি নেইনি।

ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলা উদ্দিন বলেন, প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক নিয়োগের সময় সাত লাখ টাকা নিয়েছেন। তিনজন পিয়ন নিয়োগের সময় জনপ্রতি তিন লাখ টাকা করে নিয়েছেন। এছাড়া ঠিকাদারদের কাছে স্কুলের মাঠ ভাড়া দিয়ে তিন লাখ টাকা নিয়ে স্কুলের মাঠ ধ্বংস করে দিয়েছেন। এখন ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারছেনা।

সকাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার সচেতন মহলের প্রতিবাদ চলমান অবস্থায় বেলা তিন টার দিকে প্রধান শিক্ষক হীরম্ময় ভৌমিক সেচ্ছায় পদত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-অভিভাবক মিজানু রহমান গাদ্দাফি-গোলাপ মাওলা-সেলিম-ফুয়াদ-রিয়াদ-সাব্বির-ফয়সাল-পারভেজ-সুজন-মনির-সহেল-আনোয়ার- হাসান- জিহান-রুবেল ও রাহাত এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন- শিক্ষকের পদত্যাগ।।

আপডেট সময় : 12:40:16 pm, Monday, 7 October 2024